চট্টগ্রাম মহানগর যুবলীগের সম্মেলন শুরু
চট্টগ্রাম মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হয়েছে।
সোমবার (৩০ মে) দুপুর ১২টায় নগরের দি কিং অব চিটাগাং কনভেনশন সেন্টারে সম্মেলনে দিনের কার্যক্রম শুরু হয়।
এসময় কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ জাতীয় পতাকা ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খাঁন নিখিল যুবলীগের দলীয় পতাকা উত্তোলন করেন। পরে পায়রা ও বেলনু উড়িয়ে সম্মেলন উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, সাংগঠনিক সম্পাদক কাজী মো.মাজহারুল ইসলাম, মো.সাইফুর রহমান সোহাগ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়দেব নন্দী, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আদিত্য নন্দী ও কার্যনির্বাহী কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট, চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, দিদারুল আলম দিদার ও মাহবুবুল হক সুমন।
প্রায় ১০ বছর আগে ২০১৩ সালের ৯ জুলাই ৯০ দিনের জন্য মহিউদ্দিন বাচ্চু আহ্বায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট মহানগর যুবলীগের কমিটি গঠন করা হয়েছিল।


আপনার মতামত লিখুন