মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্ট্রি শ্রমিকের মৃত্যু
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ মিরসরাইয়ের সদর ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া রেললাইন সংলগ্ন পল্ট্রি খামারে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো: জসিম উদ্দিন (৪২)। তিনি সীতাকুন্ড থানার ২নং বারৈয়াঢালা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড, ফুলগাজী গ্রামের ফুলকাজী ভুঞাবাড়ীর মৃত কবির আহম্মদের পুত্র। সোমবার (১৩ জুন) রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের জামাতা এমরান জানান, নিহত জসিম উদ্দিন দীর্ঘ ১২ বছর যাবত মিরসরাইয়ের সদর ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া ৬ নং ওয়ার্ড রেললান সংলগ্ন শহীদুল ইসলামের পল্টি খামারে কাজ করে আসছেন। ঘটনার দিন রাতে খামারের মুরগিদের খাবার সরবরাহ করার সময় বিদ্যুতের তারের সংস্পর্শে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান।
বুধবার (১৪ জুন) ময়না তদন্ত শেষে বড়দারগারহাট এলাকায় তার নিজ বাড়িতে নামাজে জানাযা সম্পন্ন হয়।
মিরসরাই থানার উপপরিদর্শক আতাউর জানান, নিহতের লাশ উদ্ধার করে আইনি পক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের ঘটনার মিরসরাই থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন