সলিমপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাদুল্লাহ মুন্সি সড়ক মেরামতের কাজের উদ্বোধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ১০:১২ রাত
সলিমপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাদুল্লাহ মুন্সি সড়ক মেরামতের কাজের উদ্বোধন

সীতাকুণ্ড প্রতিনিধিঃ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র বাস্তবায়নে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাদুল্লাহ মুন্সি সড়ক মেরামতের কাজের উদ্বোধন করা হয়েছে।

সীতাকুণ্ড উপজেলা রাজস্ব উদ্বৃত্ত তহবিল থেকে ৯৭০ মিটার লম্বা গ্রামীণ সড়কটি বৃহস্পতিবার বিকালে উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন। উদ্বোধন করে চলাচলের জন্য সড়কটি উন্মোক্ত করে দেওয়া হয়।

উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা, সলিমপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, যুবলীগ নেতা আসলাম হাবীব, সাইদুর রহমান মারুফ, মোঃ টিটু, ঠিকাদার মোঃ আলাউদ্দিনসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের পুরুষ ও সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্যবৃন্দ।

Feb2
Feb2