রাঙ্গুনিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ হারালো কৃষক

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২ জুলাই, ২০২২, ৩:৩৮ বিকাল
রাঙ্গুনিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ হারালো কৃষক

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন্য হাতির আক্রমণে আব্দুল আজিজ (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ জুন) রাতে পদুয়া ইউনিয়নের ত্রিপুরা সুন্দরী ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ ওই এলাকার গুনু মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুল্লাহ জানান, জমি বর্গা নিয়ে বিভিন্ন সবজি চাষ করতেন আব্দুল আজিজ। রাতে সবজি ক্ষেত পাহারা দিতে গিয়ে বন্য হাতির আক্রমণের শিকার হন। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আজ শনিবার (২ জুলাই) সকালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে বলেও জানান তিনি।

এন-কে

Feb2
Feb2