খুঁজুন
, ,

শেখ কামাল ফুটবল চ্যাম্পিয়নশীপ-১৯ এ ৭ দল চুড়ান্ত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 29 September, 2019, 11:03 pm
শেখ কামাল ফুটবল চ্যাম্পিয়নশীপ-১৯ এ ৭ দল চুড়ান্ত

-কামাল

আগামী ১৯ অক্টোবর থেকে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে শেখ কামাল ইন্টারন্যাশনাল ফুটবল ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপ-২০১৯। ইতিমধ্যে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৭টি দল চুড়ান্ত হয়েছে।

এ উপলক্ষে রবিবার রাতে নগরীর একটি অভিজাত হোটেলে টুর্নামেন্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শেখ কামাল আর্ন্তজাতিক ক্লাব কাপ ফুটবল টূর্ণামেন্টের প্রধান সমন্বয়কারী তরফদার রুহুল আমিন, সাংগঠনিক কমিটির ভাইস চেয়ারম্যান এম এ লতিফ এমপি, সদস্য সচিব এবং জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি, চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের উপ কমিশনার মেহেদী হাসান, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও টূর্ণামেন্টের মিডিয়া কমিটির আহবায়ক আলী আব্বাস, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মো: আলমগীরসহ কমিটির নেতৃবৃন্দরা।

এ সময় টূর্ণামেন্টের প্রধান সমন্বয়কারী তরফদার রুহুল আমিন বলেন, টূর্ণামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে প্রায় সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। ৭ টি দল ইতিমধ্যে চ’ড়ান্ত হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই আরো একটি দল নিশ্চিত করা হবে।

এবার শুধু শহর নয় উপজেলাগুলোতেও প্রচারণা চালানো হবে। এর মাধ্যমে বাংলাদেশের ফুটবল জগতে নতুন উন্মাদনা, উদ্দীপনার সুষ্টি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই ক্রীড়া সংগঠক।

প্রস্তুতি সভার সভাপতি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, টূর্ণামেন্টের মাঠ, দর্শক গ্যালারী সহ পুরো ভেন্যূর সংস্কার করা হয়েছে। নতুন আদলে প্রেস বক্স করা হয়েছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অর্থায়নে। সম্পূর্ণ আর্ন্তজাতিক মানের একটি ভেন্যুতে পরিণত করা হয়েছে। এবার শহরে জোরালোভাবে প্রচারণার চালানো হবে বলেও জানান তিনি।

মেয়র আরো বলেন গত দুই বারের ভূল ত্রুটি শুধরে এবার আরো প্রাণবন্ত ফুটবল উপহার দেয়া হবে। এর মাধ্যমে নতুন ফুটবলার উঠে আসবে বলেও বিশ্বাস করেন তিনি।

Feb2
Feb2

নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 19 July, 2026, 5:09 pm
নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, স্থানীয় নির্বাচন নির্দলীয় হবে। নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়।

রোববার (১৯ জুলাই) দুপুরে নির্বাচন ভবনে পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে এসে তিনি এসব কথা বলেন। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ওপর বিএনপির কোনো সমর্থন থাকবে কি না সে বিষয় কোনো সিদ্ধান্ত হয়নি।

স্থানীয় নির্বাচনে জামায়াতে ইসলামী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অংশগ্রহণ নিষিদ্ধ চেয়েছে, এক্ষেত্রে বিএনপির অবস্থান কী- জানতে চাইলে তিনি বলেন, এবারের নির্বাচন নির্দলীয়।

নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়। অন্য রাজনৈতিক দল কী বললো সেটি আমাদের দেখার বিষয় নয়।

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন মাহবুবের রহমান শামীম

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 19 July, 2026, 1:45 pm
চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন মাহবুবের রহমান শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহবুবের রহমান শামীমকে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (১৯ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পরিষদ আইন, ২০০০-এর ধারা ৮২ক(১) অনুযায়ী জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত মোহাম্মদ মাহবুবের রহমান চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

জেলা পরিষদ আইন, ২০০০-এর ধারা ৮২ক(৩) অনুযায়ী তিনি জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

বিধি অনুযায়ী তিনি ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধা পাবেন।

সরকারের আগাম পদক্ষেপে বন্যায় কম ক্ষতি হয়েছে: পার্বত্য প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 19 July, 2026, 1:29 pm
সরকারের আগাম পদক্ষেপে বন্যায় কম ক্ষতি হয়েছে: পার্বত্য প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি বলেছেন সরকারের আগাম পদক্ষেপ নেওয়ার কারণে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে। বন্যাদুর্গত মানুষের কথা চিন্তা করে আজ থেকে সরকারের বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচি চালু হয়েছে। এতে স্বল্প মূল্যে হতদরিদ্র মানুষ খাদ্য সহায়তা পাবে।

রবিবার (১৯ জুলাই) খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় বন্যা পরবর্তী ত্রাণ সহায়তা অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

প্রধান মন্ত্রী তারেক রহমান সকল জনগোষ্ঠীকে রংধনুর বাংলাদেশ গড়তে চাই বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

পার্বত্য মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান রেইনবো জাতি গঠনে যে স্বপ্ন দেখছেন তাতে সবার সহযোগিতা প্রয়োজন। পার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে।’

এসময় তিনি জেলার মহালছড়ির চোংড়াছড়ি, পাকুজ্জাছড়ি, মাইসছড়িতে বন্যা দুর্গত মানুষের মাঝে জায়গায় ত্রাণ বিতরণ করেন।

এসময় স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা ও জেলা প্রশাসক মো: আনোয়ার সাদাত, বিভিন্ন সরকারি দফতরের প্রধানরা উপস্থিত ছিলেন।