খাগড়াছড়িতে বাইক দুর্ঘটনায় যুবক নিহত
ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৪ জুলাই, ২০২২, ১১:৫৮ সকাল
খাগড়াছড়ির গুইমারায় মোটরসাইকেল দুর্ঘটনায় তারেক রহমান (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার (২৩ জুলাই) সন্ধ্যায় এই উপজেলার হাতিমুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গুইমারা থানার পরিদর্শক (তদন্ত) অফিসার আল আমিন জানান, নিহত তারেক গুইমারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নবী হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, হাতিমুড়া থেকে হাফছড়ি জোরখাম্বা এলাকার নিজ বাড়িতে যাওয়ার পথে ফকির নালা রাস্তার মুখে দুর্ঘটনায় গুরুতর আহত হন তারেক। আহত অবস্থায় তাকে মানিকছড়ি উপজেলা হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে সে বিষয়ে কেউ কিছু বলতে পারেনি।
এন-কে



আপনার মতামত লিখুন