বাঁশখালীতে অস্ত্রসহ ২ জলদস্যু গ্রেফতার
চট্টগ্রামের বাঁশখালীতে ২টি ওয়ান শুটারগানসহ মো.আব্দুল হালিম ওরফে বাচ্চু (৩৮) ও মো. সাগর (৪২) নামে দুই ‘জলদস্যুকে’ গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
আজ ২৮ জুলাই, বৃহস্পতিবার ভোর পৌনে ৫টায় ছনুয়া ইউপির খুদুকখালী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার- মো.আব্দুল হালিম ওরফে বাচ্চু উপজেলার খুদুকখালী গ্রামের মৃত নুরুল আফছারের ছেলে ও মো. সাগর উপজেলার সোনাই বাপের বাড়ির আব্দুস সালামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. নুরুল আবছার বলেন, ‘আজ ভোরে ছনুয়া ইউপির খুদুকখালীতে বিশেষ অভিযান চালিয়ে দুই জলদস্যুকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২টি ওয়ানশুটারগান উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, ‘এই অস্ত্র দিয়ে স্থানীয়ভাবে প্রভাবশালী গ্রুপের নেতাদের জন্য পেশি শক্তি হিসাবে কাজ করত; যারা সমুদ্র এলাকা, মাছ ধরার ব্যবসা এবং ঘের এলাকার অন্যান্য ব্যবসা নিয়ন্ত্রণ করতো। গ্রেফতার আব্দুল হালিমের বিরুদ্ধে বাঁশখালী থানায় ১টি মামলা রয়েছে। তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
এন-কে


আপনার মতামত লিখুন