মিরসরাইয়ে ট্রাক গ্রীণলাইন বাসের ধাক্কা, চালক নিহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২, ৪:২৩ বিকাল
মিরসরাইয়ে ট্রাক গ্রীণলাইন বাসের ধাক্কা, চালক নিহত

মিরসরাইয়ে ট্রাকের পেছনে গ্রীণলাইন পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে আনোয়ার হোসেন (৫৬) নামের বাস চালক নিহত হয়েছেন এবং বাসে থাকা মো. তৈমুর খান, মো. রাজু মিয়া ও তরিকুল ইসলাম নামের তিন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ আগস্ট) ভোরে উপজেলার মিরসরাই ফিলিং ষ্টেশন এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী লেইনে এদুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত চালক কুমিল্লা জেলার লাঙ্গলকোট এলাকার বদিউল আলমের পুত্র।

মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ আরম্ভ করি। এসময় আটকে পড়া বাস চালককে বাসের কিছু অংশ কেটে উদ্ধার করা হয়েছে। বাসের সামনের অংশ একেবারে দুমড়ে মুছড়ে গেছে।

এই বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ আলমগীর বলেন, বাসটি দ্রুতগতিতে ছিলো। ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে আটকে যায়। ঘটনাস্থলে চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় কবলিত গাড়ি ও মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। বাস চালকের পরিবারকে খবর দেওয়া হলে তারা থানায় আসেন এবং লাশ হস্তান্তরের বিষয়ে প্রক্রিয়ধীন। মামলার বিষয়ে এখনো সীদ্ধান্ত হয়নি।

এন-কে

Feb2
Feb2