চাক্তাই খালে গোসলে নেমে প্রাণ গেল ২ জনের
ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৩ আগস্ট, ২০২২, ৫:৩৬ সন্ধ্যা
চট্টগ্রাম নগরের চাক্তাই খালে গোসল করতে নেমে মামুন ও হৃদয় নামে দুই জনের মৃত্যু হয়েছে।
আজ ১৩ আগস্ট, শনিবার দুপুরের দিকে খাতুনগঞ্জের লোহার ব্রিজ এলাকায় জোয়ারের পানিতে লাফ দিয়ে নিখোঁজ হন তারা।
পরে বিকেল চারটার দিকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বাংলানিউজকে বলেন, খাতুনগঞ্জের লোহার ব্রিজ এলাকায় জোয়ারের পানিতে লাফ দিয়ে মামুন ও হৃদয় নিখোঁজ হন। পরে বিকেল চারটার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা দু’জনের মরদেহ উদ্ধার করে।
এন-কে



আপনার মতামত লিখুন