চট্টগ্রামে প্রায় সাত হাজার ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২, ১১:২১ সকাল
চট্টগ্রামে প্রায় সাত হাজার ইয়াবাসহ একজন গ্রেপ্তার

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় অভিযান চালিয়ে ছয় হাজার ৮০০টি ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উপজেলার গাছবাড়িয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে আজ শুক্রবার ভোরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আওলাদ হোসেন (৪০)। তিনি মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার বাসিন্দা।

পুলিশ বলছে, আওলাদ নামের ওই ব্যক্তি যাত্রীবেশে লাগেজে করে সুকৌশলে ইয়াবা পাচারের চেষ্টা করছিলেন। এর মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশের গাছবাড়িয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ইয়াবাগুলো জব্দ করা হয়েছে। এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর তাঁকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

এন-কে

Feb2
Feb2