রাউজানে হাফেজ ক্বারী আল্লামা তৈয়ব শাহ’র সালানা ওরশ ও শাহাদাতে কারবালা মাহফিল অনুষ্ঠিত
পবিত্র শাহাদাতে কারবালা মাহফিল ও রাহনুমায়ে শরীয়ত ও ত্বরিকত, হাদীয়ে দ্বীন ও মিল্লাত হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহি আলাইহি’র সালানা ওরশ মোবারক এবং এলাকাবাসীর ইছালে ছওয়াব উপলক্ষে রাউজানের পশ্চিম গুজরায় গাউছিয়া কমিটির উদ্যোগে আজিমুশশান নুরানি মাহফিল অনুষ্ঠিত হয়।
২০ আগস্ট শনিবার গাউছিয়া কমিটি বাংলাদেশ ছমদ আলী সিকদার পাড়া ইউনিট শাখার ব্যবস্থাপনায়, এলাকাবাসী ও প্রবাসীবৃন্দের সহযোগিতায় ছমদ আলী সিকদার পাড়া জামে মসজিদ ঈদগাঁহ ময়দানে আয়োজিত মাহফিলে প্রধান ওয়ায়েজীন ছিলেন অনলবর্ষী বক্তা হযরতুলহাজ্ব আল্লামা সালাউদ্দীন হোসেন আল কাদেরী।
গাউছিয়া কমিটি বাংলাদেশ পশ্চিম গুজরা ইউনিয়ন শাখার সহ সভাপতি মজিলিশ মিয়া সওদাগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজম কোম্পানির সঞ্চালনায় মাহফিলে অতিথি ছিলেন ইউনিয়ন শাখার যুগ্ম সম্পাদক মোহাম্মদ এসকান্দর,
কোষাধ্যক্ষ শফিউল আলম, সমাজসেবক আলম সিকদার,
রাউজান প্রেস ক্লাবের সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, গাউছিয়া কমিটি পশ্চিম গুজরা ইউনিয়ন শাখার সাংগঠনিক সস্পাদক মহিম উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ জসিমউদদীন, গাউছিয়া কমিটি বাংলাদেশ ছমদ আলী সিকদার পাড়া ইউনিট শাখার সভাপতি আবু তালেব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ আলম।
উপস্থিত ছিলেন দৌলত হোসেন, মোঃএসকান্দর, ইঞ্জিনিয়ার মোহাম্সদ ফরহাদসহ গাউছিয়া কমিটি বাংলাদেশ পশ্চিম গুজরা ইউনিয়ন শাখা ও ছমদ আলী সিকদার পাড়া ইউনিটের কর্মকর্তা ও সদস্যগণ।
মাহফিলে শোহাদায়ে কারবালা স্মরণে ও হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহি আলাইহি’র জীবন দর্শন ও বিভিন্ন কারামতের উপর গুরুত্বপূর্ণ তকরির ও মোনাজাত শেষে তাবরুক বিতরণ করা হয়। ওরশ উপলক্ষে খতমে গাউছিয়া অনুষ্ঠিত হয়।
জে-আর


আপনার মতামত লিখুন