সীতাকুণ্ডে স্বপ্নীল যুব কল্যাণ সোসাইটি’র দ্বিবার্ষিক কাউন্সিল
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজজেলায় সামাজিক সংগঠন স্বপ্নীল যুব কল্যাণ সোসাইটি’র দ্বি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২১ আগস্ট (রবিবার) সন্ধ্যায় উপজেলার সোনাইছড়িতে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলের প্রথম অধিবেশন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক কামরুল ইসলাম দুলু।
স্বাগত বক্তব্য রাখেন মো. তারেকুর রহমান। মো. সোহেল এর সভাপতিত্বে ও মিনহাজুল আবেদীন জুনায়েদ এর পরিচালনায় এতে বিশেষ অথিতি ছিলেন বিশিষ্ট লেখিকা, সমাজকর্মী ও কবি কাজী শেলী, স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের কামাল উদ্দিন চৌধুরী, গরীবের বন্ধু ফাউন্ডেশনের আবু তাহের, লিও আরাফাত রহমানসহ বক্তব্য রাখেন সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
দ্বিতীয় অধিবেশন দ্বিবার্ষিক কাউন্সিলে নতুন কমিটির গঠন করা হয়। এতে মো. আব্দুর রহিমকে সভাপতি ও হাসান পারভেজকে সাধারণ সম্পাদক করে নতুন ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, মো. মিনহাজুল আবেদীন জুনায়েদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, সহ- সাধারণ সম্পাদক মো. তারিকুর রহমান তুহিন, সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ, অর্থ সম্পাদক মো. রাসেল, সহ- অর্থ সম্পাদক মো. আইয়ুব আলী, দপ্তর সম্পাদক মো. হোসেন, প্রচার সম্পাদক সেলিনা আক্তার, মহিলা বিষয়ক সম্পাদক আরিবা আক্তার, সমাজ কল্যাণ সম্পাদক মো. ইসমাইল হোসেন ইমন সহ প্রমুখ।
জে-আর


আপনার মতামত লিখুন