ওয়ান ইলেভেনের মতো ঘটনা পুনরাবৃত্তি ঠেকাতে দুর্নীতিবিরোধী অভিযান-প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 30 September, 2019, 2:00 pm
ওয়ান ইলেভেনের মতো ঘটনা পুনরাবৃত্তি ঠেকাতে দুর্নীতিবিরোধী অভিযান-প্রধানমন্ত্রী

-ইলেভেন-প্রধানমন্ত্রী

দেশে ওয়ান ইলেভেনের মতো ঘটনার পুনরাবৃত্তির কোন সম্ভাবনা নেই মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ওয়ান ইলেভেনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে এবং জনগণ যেন উন্নয়নের সুফল পায় সে কারণেই দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে অভিযান চালানো হচ্ছে।

নিউইয়র্কের স্থানীয় সময় রোববার বিকেলে ৭৪ তম জাতিসংঘে বাংলাদেশ মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে যুক্তরাষ্ট্র সফরের শেষ দিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এটা বলাই যায় (স্পষ্টত) যে, ওয়ান ইলেভেন পুনরায় ঘটবে না। যদি কোনও অনিয়ম থেকে থাকে, আমি ব্যবস্থা নেব, আমরা ব্যবস্থা নেব এবং সে যেই হোক না কেন, এমনকি তারা আমার দলের হলেও। যদি আমি দুর্নীতিবাজদের শাস্তি দিতে চাই, আমার ঘর থেকেই তা আগে শুরু করতে হবে।

শেখ হাসিনা বলেন, প্রকল্