রাউজানে খেঁজুর চারা ও প্রতিবন্ধিকে দোকান উপহার
চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার হলদিয়ায় ব্যতিক্রমধর্মী আয়োজন করেছেন হলদিয়া তরুণ বøাড ডোনার্স ও অনলাইন এক্টিভিটিস গ্রæপ অব রাউজান নামে দুইটি সেচ্ছাসেবী সংগঠন।
গত ২৬ আগস্ট (শুক্রবার) হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের স্থায়ী কার্যালয়ে এ সংগঠন দুইটি আয়োজন করেন আলোচনা সভা, শিক্ষা সামগ্রী বিতরণ, খেঁজুর গাছ ও তাল চারা বিতরণ, গুণিদের সম্মাননা ক্রেস্ট বিতরণ, খেলার পোশাক বিতরণ, এতিমদের মাঝে খাওয়ার বিতরণ, একজন বাক প্রতিবন্ধিকে দোকান উপহার ও দোয়া মাহফিল।
রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর বড় সন্তান ফারাজ করিম চৌধুরীর ৩০তম জম্মদিন উপলক্ষে দিন ব্যাপী এসব কর্মসূচী পালন করে তারা। হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বøাড ডোনার্সের প্রধান উপদেষ্টা জিয়াউল হক চৌধুরী সুমনের সভাপতিত্বে ভিন্নধর্মী এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম,
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ক্রিড়া সংগঠক সুমন দে, বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামরুল হাসান বাহাদুর, স্থানীয় চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, ডা. মো. সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা এসএম বাবর,
মাহাবুবুল আলম, রুনু ভট্টাচার্য্য, সেন্টাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামান নকিব, যুবলীগ নেতা জয়নাল আবেদিন, সাব্বির হোসেন প্রমূখ। অনুষ্ঠানে মসজিদ ও মন্দিরে পাঁচ শতাধিক তাল গাছ ও খেঁজুর গাছের চারা বিতরণ করা হয়।
জে-আর



আপনার মতামত লিখুন