আনোয়ারায় জমি থেকে ২৩ বস্তা দেশিয় মদ উদ্ধার, কারবারি পলাতক
২৪ ঘন্টা ডট নিউজ। আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত নিমতলা এলাকায় অভিযান চালিয়ে ২৩ বস্তা দেশিয় মদ উদ্ধার করেছে পুলিশ। এসময় এসব মদের কারবারি আলমগীর হোসেন পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তাকেও গ্রেফতারে চেষ্টা চলছে বললেন পুলিশ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় ওই এলাকার জাকির হোসেনের জমি থেকে এসব মদ উদ্ধার করা হয়।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আনোয়ারায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও জুয়ার সাথে জড়িত রয়েছে উপজেলার বারশত ইউনিয়নের মৃত আমিন শরীফের ছেলে আলমগীর হোসেনের (৩৫)।
মঙ্গলবার দেশিয় মদের একটি বড় চালান নিয়ে অবস্থান করছে সংবাদ পেয়ে অভিযানে যায় থানা পুলিশের একটি টিম। অভিযানের খবর আগে থেকে জানতে পেরে আলমগীর পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে প্রায় ১১শ লিটার দেশিয় মদ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
তিনি বলেন, আলমগীর হোসেনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন