খুঁজুন
, ,

গণপরিবহনে শৃংখলা এবং যৌন হয়রানি বন্ধে বিশেষ ব্যবস্থা গ্রহনের আহ্বান সুজনের

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 10 December, 2019, 6:24 pm
গণপরিবহনে শৃংখলা এবং যৌন হয়রানি বন্ধে বিশেষ ব্যবস্থা গ্রহনের আহ্বান সুজনের

গণপরিবহনে শৃংখলা এবং যৌন হয়রানি বন্ধে বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য বিআরটিএ উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোহাম্মদ শহীদুল্লাহ’র প্রতি আহবান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় অফিসে উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) এর দফতরে এক মতবিনিময় সভায় উক্ত আহবান জানান সুজন।

এ সময় সুজন বলেন নাগরিক উদ্যোগ সরকারের উন্নয়নের সুফলসমূহ জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। বিভিন্ন সেবা সংস্থা এবং সেবা গ্রহীতাদের মধ্যে মেলবন্ধনের কাজ করছে নাগরিক উদ্যোগ। তাই বর্তমান সময়ের বহুল আলোচিত সড়ক পরিবহন আইন ২০১৮ কার্যকর নিয়ে পরিবহন মালিক, শ্রমিক ও যাত্রী সাধারণের বিভিন্ন অসুবিধা এবং দুর্ভোগ নিয়ে একগুচ্ছ প্রস্তাবনা বিআরটিএ উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) এর নিকট পেশ করেন।

প্রস্তাবনাসমূহ নিম্নরূপঃ

১। বিআরটিএ অফিস হয়রানি এবং দালালমুক্ত করা।

২। সকল প্রকার ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি আরো সহজীকরণ করা।

৩। দ্রুততার সাথে ড্রাইভিং লাইসেন্স হস্তান্তর করা। ড্রাইভিং লাইসেন্সের কারণে ড্রাইভাররা রাস্তায় গাড়ী চালাতে পারছে না। ফলে রাস্তায় গাড়ীর ব্যাপক সংকট। অন্যদিকে সাধারন যাত্রী সাধারণকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

৪। গণপরিবহন চলে এ রকম রুটের মধ্যে যে সকল রুটে সিলিং খালি আছে সে সকল রুটে প্রয়োজনীয় সংখ্যক গাড়ীর অনুমোদন প্রদান করা। এতে করে গণপরিবহন বৃদ্ধি পাবে এবং যাত্রী সাধারণ গণপরিবহন সংকট থেকে মুক্তি পাবে।

৫। যে সকল পারমিট ইস্যু হয়েছে সে সকল পারমিটগুলো সত্বর স্ব-স্ব মালিকদের নিকট হস্তান্তর করা।

৬। সীতাকুন্ড সড়কে চলাচলকারী ৪নং এবং ৭নং সার্ভিসটি টাইগারপাস এবং কদমতলীর পরিবর্তে নিউমার্কেট হয়ে লালদিঘী পর্যন্ত বিস্তৃত করা।

৭। ফিটনেস বিহীন, ভাঙ্গা সিট, বডি ও রং বিহীন চলাচলের অযোগ্য গাড়ী রাস্তা থেকে অপসারণ করা।

৮। স্বল্প ও দীর্ঘমেয়াদী ডিপ্লোমা কোর্স এবং প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত চালক তৈরী করা। এতে করে সড়কে দূর্ঘটনার হার অনেকাংশে কমে আসবে।

৯। অনলাইনে লার্নার ড্রাইভিং লাইসেন্স ফরম পূরণ সহজীকরণ করা এবং লার্নার লাইসেন্স থেকে মূল লাইসেন্স প্রাপ্তির সময়কাল কমিয়ে আনা।

১০। মোটর সাইকেল বর্তমান সময়ে যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। কম পয়সায় দ্রুত যাতায়াতের কারণে অ্যাপভিত্তিক মোটর সাইকেল রাইড পরিসেবা দ্রুতই জনপ্রিয় হয়ে উঠছে। তাই মোটর সাইকেলের লাইসেন্স প্রাপ্তিটাও সহজীকরণ করলে সময় এবং অর্থের অপচয় রোধ করা যাবে।

১১। বর্তমান সময়ের আতংকিত বিষয় গণপরিবহনে যৌন হয়রানি। গণপরিবহনে নারী যাত্রীদের হয়রানি রোধে বাসের ভিতর গাড়ীর নাম্বার, চালক এবং হেলপারের পরিচয় পত্র দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখতে হবে।

১২। প্রতিটি গাড়ীর সামনে ড্যাশ ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা যা গাড়ীর ফিটনেস এর সাথে অর্ন্তভুক্ত থাকবে। এতে করে দূর্ঘটনা অনেকাংশে কমে আসবে।

১৩। পুরাতন রেলষ্টেশন থেকে সীতাকুন্ড এবং বড় দারোগার হাঁট পর্যন্ত ৪০ সিটের বাসের একটি নতুন রুট চালু করা। কারণ মহাসড়কে ছোট গাড়ী চলাচল বন্ধ হয়ে যাওয়াতে ঐ এলাকায় যাতায়াতকারী সকল যাত্রীদের প্রচন্ড ভোগান্তি হচ্ছে। অসুস্থ রোগীদের ক্ষেত্রে এ অবস্থা আরো মারাত্নক পর্যায়ে গিয়ে পৌঁছেছে। সামাজিক আচার অনুষ্ঠানে যেতে না পারার কারণে সামাজিক ব্যবস্থাও নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

১৪। সড়ক পরিবহন আইন বলবৎ এবং সড়কে শৃংখলা ফিরিয়ে আনতে বিআরটিএর ম্যাজিষ্ট্রেট দিয়ে নিয়মিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা।

বিআরটিএ উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোহাম্মদ শহীদুল্লাহ অত্যন্ত আন্তরিকতার সাথে নাগরিক উদ্যোগের নেতৃবৃন্দের বক্তব্য শুনেন।

তিনি নাগরিক উদ্যোগের প্রস্তাবিত প্রতিটি প্রস্তাবনার সাথে সহমত পোষন করেন এবং এগুলো যাতে সহসাই বাস্তবায়ন করা যায় সে লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি নাগরিক উদ্যোগকে বর্তমান সময়ের শ্রেষ্ঠ সংগঠনে আখ্যায়িত করেন এবং এ সংগঠনের সাথে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।

তিনি বলেন, সরকার দীর্ঘদিন ধরে সড়কের সাথে জড়িত পরিবহন মালিক, শ্রমিক, সুশীল সমাজ, প্রশাসন, বিআরটিএ সহ বিভিন্ন পক্ষের সাথে আলোচনা করে সড়ক পরিবহন আইনটি কার্যকর করতে চলেছে। বিআরটিএ এখানে শুধু একটি পক্ষ হিসেবে কাজ করছে। সড়কে শৃংখলা আনার দায়িত্ব কিন্তু সকল পর্যায়ের জনসাধারনের। সরকার এবং সরকারের দায়িত্বশীল বিভিন্ন সংস্থা প্রতিনিয়ত জনগনকে সচেতন করার কাজ করছে। আমাদের সকলকে আরো বেশী সচেতন হতে হবে এবং আইনের প্রতিও শ্রদ্ধাশীল হতে হবে নচেৎ এ আইনটি বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে। তিনি সড়ক পরিবহনের সাথে সংশ্লিষ্ট সকল পক্ষকে আন্তরিকতার সাথে সড়ক পরিবহন আইনটি কার্যকরে ভ‚মিকা রাখার আহবান জানান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ হাজী মোঃ ইলিয়াছ, আব্দুর রহমান মিয়া, সাইদুর রহমান চৌধুরী, নাগরিক উদ্যোগের সদস্য সচিব হাজী মোঃ হোসেন, নুরুল কবির, সিরাজদৌল্ল্যা নিপু, সাইফুল্লাহ আনছারী, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ বাবলু, মোঃ ওয়াসিম, মোঃ নাছির উদ্দিন প্রমূখ।

Feb2
Feb2

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 9 October, 2026, 11:05 am
সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

​শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। সোনার এই নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ (​শুক্রবার) সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

​২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

​সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 9:45 pm
জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নের এক বিশেষ সভা অদ্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬ ঘটিকায় চট্টগ্রামস্থ একটি রেস্টুরেন্ট’র হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

জাপান কারাতে অ্যাসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি ও টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস এর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ক্রীড়া ব্যক্তিত্ব তানভীর মল্লিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেকেএ এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ সেলিম।

সভায় জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নাল কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় কমিটির প্রস্তাবনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও চট্টগ্রামের বিশেষ ক্রীড়া ব্যক্তিত্ব মুহাম্মদ শাহেদ-কে চট্টগ্রাম রিজিয়নের নতুন চেয়ারম্যান পদে মনোনীত করা হয়।

বরণ অনুষ্ঠানে জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ-কে জেকেএ-এর টাই পরিয়ে দেন এবং টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস ব্যাজ পরিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল পত্রিকার ব্যুরো প্রধান হাসান মুকুল, পিআরইউর সদস্য সচিব ইমরান এমি, অরুপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সেলিম উদ্দিন রাসেল, জাফর আহমেদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, আতিকুর রহমান, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবু, মেজবাহ উদ্দিন মিন্টু, রাশেদুল কলিম, শাবাব ইয়াজদানী, মঞ্জুর আলম মঞ্জুসহ কারাতের খেলোয়াড় বৃন্দ।

সভায় নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণার প্রতিশ্রুতি দেন।

জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 7:47 pm
জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গাজুড়ে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা’ এবং ‘চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভা’ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের সরকারি খাসজমি উদ্ধার করে এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গায় পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হবে।

তিনি বলেন, জঙ্গল সলিমপুরের অবৈধ অধিবাসীদের পুনর্বাসন এবং সরকারি জমিতে নিয়মতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের পাহাড়ি এলাকায়, বিশেষ করে রঙ্গিখালী ও নোয়াখালীপাড়ায় পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা রোধে রামুর ১০ ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্বে দুটি সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ক্যাম্পের বাইরের ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনর্নির্মাণ, সোলার লাইট স্থাপন, সিসিটিভি ক্যামেরা বসানো এবং ওয়াচ টাওয়ার ও কন্ট্রোল টাওয়ার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পের অভ্যন্তরে অপরাধ দমনে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, মাদক কারবার, অনলাইন জুয়া, মানবপাচার ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে সমন্বিত যৌথ অভিযান আরও জোরদার করা হবে।

তিনি জানান, এপিবিএনে কর্মরত প্রায় ৪০০ উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তাকে মামলার তদন্তভার দেওয়ার আইনি এখতিয়ার দেওয়া হয়েছে। এতে অপরাধ দমন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

তবে জরুরি পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী নিরাপত্তা জোরদারের বিধান বহাল রয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মহলের সহযোগিতা এবং জাতিসংঘের সমন্বিত উদ্যোগে দ্রুততম সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব বলে সরকার বিশ্বাস করে।