খুঁজুন
, ,

দেশকে এগিয়ে নিতে হলে ভ্যাট প্রদানের বিকল্প নেই-আ জ ম নাছির

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 10 December, 2019, 7:13 pm
দেশকে এগিয়ে নিতে হলে ভ্যাট প্রদানের বিকল্প নেই-আ জ ম নাছির

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম.নাছির উদ্দীন বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে ভ্যাট প্রদানের বিকল্প নেই। আমরা সবাই ভ্যাট দিতে আগ্রহী। আমাদের মানসিকতা পরিবর্তন নিয়ে আসা উচিত। এক্ষেত্রে রাষ্ট্র ব্যবসা করে না । ব্যবসা করে রাষ্ট্রের জনগন। তাই রাষ্ট্রের স্ব নির্ভরতা অর্জনে আমাদের সকলকে ভ্যাট,ট্যাক্স দিতে এগিয়ে আসতে হবে।

আজ মঙ্গলবার নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

কাস্টমস,এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের কমিশনার মোহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড এর সদস্য ও কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনাল, ঢাকা এর সম্মানিত প্রেসিডেন্ট মারগুব আহমেদ,কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ, আবুল কালাম কায়কোবাদ, মো. ইকবাল হোসেন, মুক্তাসিম বিল্লাহ ফারুক, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পরিচালক অঞ্জন শেখর দাশ, চট্টগ্রাম মেট্টোপলিটন চেম্বারের সহ-সভাপতি মাহবুবুর চৌধুরী, ওমেন চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি আবিদা মোস্তফা ,বন্ড কমিশনার মাহবুব জামান প্রমুখ বক্তব্য রাখেন।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিল কমিশনারেট, চট্টগ্রাম এর সম্মানিত কমিশনার হোসাইন আহমেদ এবং কি-নোট পেপার উপস্থাপন করেন কাস্টম কমিশনার ফখরুল আলম।

সিটি মেয়র বলেন, জনগন সরকারকে ভ্যাট ট্যাক্স দিচ্ছে বলেই নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু,কর্ণফুলী ট্যানেল,পায়রা বন্দরসহ বিভিন্ন মেগাপ্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে। প্রথম থেকে দশম শ্রেনী পর্যন্ত ছেলে-মেয়েদের বিনামুল্যে ৩৫ কোটি পাঠ্য বই বিতরণ করছে সরকার । সামাজিক সুরক্ষার অধীনে বিভিন্ন ভাতার বৃদ্ধি পাচ্ছে।

এই প্রসঙ্গে তিনি বলেন স্বাধীনতার প্রথম বার্জেট ছিল ৭”শ ৮৬ কোটি টাকা। স্ইে বার্জেট বৃদ্ধি পেয়ে এখন হয়েছে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। জনগন ভ্যাট ট্যাক্স দিয়েছেন বলেন বার্জেটের আকার বছরের পর বছর বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন আমাদের মধ্যে বিভ্রান্তি আছে,অপ-প্রচার আছে।

এসব অপপ্রচার,গুজব বুঝে শুনে ছড়ানো হয়। যারা দেশের অস্তিত্বকে বিশ্বাস করে না তারাই গুজব ও অপপ্রচার করার সুযোগের অপেক্ষায় থাকে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই গুজব থেকে দেশ,জাতিকে রক্ষা করতে হবে।

তিনি বলেন, আমাদের মধ্যে অনেকে বিদেশ গেছেন। ১০ বছর আগে যখন গেছেন তখন আর এখনকার ইমিগ্রেশনে পার্থক্য উপলব্ধি করছেন। এখন ইমেগ্রেশনে হেনস্থা করা হয় না। আমাদের অর্থনৈতিক উন্নয়নের কারণে মর্যাদা বেড়েছে। আমাদের ওপর নির্ভর করবে কত দ্রুত দেশ এগিয়ে যাবে।

উন্নত বিশ্বে আইনের প্রয়োগ আছে, সবাই আইন মেনে চলে। আমাদেরও আইন মানতে হবে। ঐক্যবদ্ধ হতে হবে। সংকীর্ণতা পরিহার করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে বলে তিনি মন্তব্য করেন।

সিটি মেয়র আরো বলেন অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বৃদ্ধির মাধ্যমে সরকার দেশের উন্নয়নে নিজস্ব অর্থায়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বৃদ্ধির মাধ্যমে বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে দারিদ্রমুক্ত, সমৃদ্ধ মধ্যম আয়ের বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে রুপকল্প ২০২১ এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত করার রুপকল্প ২০৪১ স্বপ্ন বাস্তাবায়ন করা সম্ভব হবে।

অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠান কক্সাজারের ওশান প্যারাডাইস, খাগড়াছড়ির ফোর স্টার এন্টারপ্রাইজ ও অরণ্য বিলাস, পটিয়ার বনফুল এন্ড কোম্পানি, ষোলশহরের ব্র্যাক আড়ং, সীতাকু-ের চৌধুরী টি ওয়্যার হাউস ও বান্দরবান সদরের হোটেল হিলভিউ রেসিডেন্সিয়াল এবং স্থানীয় পর্যায়ে আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেড, কর্ণফুলীর সুপার পেট্রো কেমিক্যাল লিমিটেড, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, এন এন্ড এন টি ওয়্যার হাউস, এমএম ইস্পাহানি লিমিটেড ও উত্তরা মোটরস লিমিটেডকে পুরস্কৃত করা হয়। বিশেষ সম্মাননা দেওয়া হয় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে।

অনুষ্টানে সিটি মেয়রসহ অন্যান্য অতিথিরা জাতীয় পর্যায়ে সর্বোচ্চ এবং স্থানীয় পর্যায়ে ভ্যাট প্রদানকারী প্রতিষ্টান এর প্রতিনিধির হাতে সম্মানা স্মারক তুলে দেন। এই সময় সম্মানাপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাদের অনুভুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন ও বন্ড কমিশনারেটের ডেপুটি কমিশনার তাহমিনা আক্তার পলি।ভ্যাট দিবস উদ্বোধন করেন মেয়র

সকালে বেলুন উড়িয়ে ভ্যাট দিবস ও সপ্তাহ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধন করেন সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম.নাছির উদ্দীন। আগ্রাবাদের সিজিও ভবন থেকে বণাঢ্য শোভাযাত্রাটি শেখ মুজিব সড়কসহ বিভিন্ন এলাকা পদক্ষিণ শেষে পুনঃরায় সিজিও বিল্ডিং -এ এসে শেষ হয়।

উদ্বোধনকালে সিটি মেয়র বলেন দেশের সুনাগরিক হিসেবে প্রত্যেকে নিজ দায়িত্ব পালন করে দেশকে এগিয়ে নিতে হবে। প্রত্যেক নাগরিক ইতিবাচক মনোভাব ও দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে দেশের উন্নয়নে শরীক হওয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন, বিভিন্ন প্রতিবন্ধকতার সত্বে মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ট নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে।

সিটি মেয়র ছাড়াও কর কমিশনার মোহাম্মদ এনামুল হকসহ অন্যান্য কর কমিশনারগন শোভাযাত্রায় অংশগ্রহন করেন।

Feb2
Feb2

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 9 October, 2026, 11:05 am
সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

​শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। সোনার এই নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ (​শুক্রবার) সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

​২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

​সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 9:45 pm
জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নের এক বিশেষ সভা অদ্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬ ঘটিকায় চট্টগ্রামস্থ একটি রেস্টুরেন্ট’র হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

জাপান কারাতে অ্যাসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি ও টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস এর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ক্রীড়া ব্যক্তিত্ব তানভীর মল্লিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেকেএ এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ সেলিম।

সভায় জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নাল কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় কমিটির প্রস্তাবনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও চট্টগ্রামের বিশেষ ক্রীড়া ব্যক্তিত্ব মুহাম্মদ শাহেদ-কে চট্টগ্রাম রিজিয়নের নতুন চেয়ারম্যান পদে মনোনীত করা হয়।

বরণ অনুষ্ঠানে জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ-কে জেকেএ-এর টাই পরিয়ে দেন এবং টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস ব্যাজ পরিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল পত্রিকার ব্যুরো প্রধান হাসান মুকুল, পিআরইউর সদস্য সচিব ইমরান এমি, অরুপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সেলিম উদ্দিন রাসেল, জাফর আহমেদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, আতিকুর রহমান, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবু, মেজবাহ উদ্দিন মিন্টু, রাশেদুল কলিম, শাবাব ইয়াজদানী, মঞ্জুর আলম মঞ্জুসহ কারাতের খেলোয়াড় বৃন্দ।

সভায় নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণার প্রতিশ্রুতি দেন।

জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 7:47 pm
জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গাজুড়ে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা’ এবং ‘চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভা’ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের সরকারি খাসজমি উদ্ধার করে এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গায় পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হবে।

তিনি বলেন, জঙ্গল সলিমপুরের অবৈধ অধিবাসীদের পুনর্বাসন এবং সরকারি জমিতে নিয়মতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের পাহাড়ি এলাকায়, বিশেষ করে রঙ্গিখালী ও নোয়াখালীপাড়ায় পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা রোধে রামুর ১০ ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্বে দুটি সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ক্যাম্পের বাইরের ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনর্নির্মাণ, সোলার লাইট স্থাপন, সিসিটিভি ক্যামেরা বসানো এবং ওয়াচ টাওয়ার ও কন্ট্রোল টাওয়ার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পের অভ্যন্তরে অপরাধ দমনে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, মাদক কারবার, অনলাইন জুয়া, মানবপাচার ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে সমন্বিত যৌথ অভিযান আরও জোরদার করা হবে।

তিনি জানান, এপিবিএনে কর্মরত প্রায় ৪০০ উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তাকে মামলার তদন্তভার দেওয়ার আইনি এখতিয়ার দেওয়া হয়েছে। এতে অপরাধ দমন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

তবে জরুরি পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী নিরাপত্তা জোরদারের বিধান বহাল রয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মহলের সহযোগিতা এবং জাতিসংঘের সমন্বিত উদ্যোগে দ্রুততম সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব বলে সরকার বিশ্বাস করে।