খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বোয়ালখালীতে কাঠের বাটাম দিয়ে হাত-পা ভাঙল নারীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২, ৬:২৮ অপরাহ্ণ
বোয়ালখালীতে কাঠের বাটাম দিয়ে হাত-পা ভাঙল নারীর

বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে কাঠের বাটাম দিয়ে বেধড়ক পিটিয়ে এক নারীর দুই হাত ও পা ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বোয়ালখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের রায়খালী মিয়ার পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটেছে।

আহত ওই নারীকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করেছেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. চন্দ্রিমা বড়ুয়া বলেন, বিকেল চারটার সময় তানজিনা সুলতানা মরজিনা (২৪) নামের এক নারীকে আহত অবস্থায় হাসপাতালে আনেন স্থানীয় লোকজন। আহত নারীর দুই হাত, পা ও পিটে ফুলা এবং আঘাতের চিহ্ন দেখা গেছে। এক্স-রে ও ডায়াগনোসিসের পর বলা যাবে তিনি কি পরিমাণ ইনজুরি হয়েছেন। এই মূহুর্তে তার উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে।

আহত তানজিনা সুলতানা মরজিনা জানান, শুক্রবার দুপুরে তার শ্বশুর বাড়িতে ২ বছরের সন্তান তৃষার ভরণপোষণের খরচ চাইতে গেলে স্বামী ইয়াছিন (২৬) ও ভাসুর মনসুর (৩০) কাঠের বাটাম দিয়ে বেধড়কভাবে মারধর করেন। এরপর আহত অবস্থায় মেয়েকে নিয়ে শাকপুরা চৌমুহনী বাজারে পৌঁছেন। সেইখানে স্থানীয়রা ৯৯৯ নাম্বারে সহায়তা চাওয়ার পরামর্শ দিলে তিনি ফোন করেন। এরপর স্থানীয়রা তাকে উপজেলা হাসপাতালে পৌঁছে দেন।

মরজিনা বলেন, ৭-৮ বছর আগে বোয়ালখালী উপজেলার আয়ুব আলীর ছেলে মো.ইয়াছিনের সাথে পরিচয় হয় এবং প্রেম করেই তাদের বিয়ে হয়েছিলো। এরপর তাদের সংসারে তৃষা নামের একটি কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু গত ৫-৬ মাস আগে ইয়াছিন মরাজিনাকে তালাক দেন বলে জানায়। তালাকের পরও আবার ইয়াছিন সংসার করেন মরজিনার সাথে। তারপর ২০ হাজার টাকা চায় ইয়াছিন।

টাকা না দিতে না পারায় গত ৯ জুলাই ইয়াছিন মারধর করলে থানায় অভিযোগ করেছিলেন মরজিনা। সেই অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ তাদের মিলিয়ে দেন বলে জানান মরজিনা।

শুক্রবার মারধরের ঘটনায় ৯৯৯ নাম্বারে সহায়তা চাইলে তারা থানায় অভিযোগ করার পরামর্শ দিয়েছেন বলে জানান মরজিনা। তিনি নগরী একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন এবং সিএন্ডবি হামিদচর এলাকায় ভাড়াবাসায় থাকেন। প্রেম করে বিয়ে করায় মা-বাবার সাথেও তার সম্পর্ক ভালো নেই।

মরজিনার বাপের বাড়ি হলো কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার নতুন বাজার মহিনের বাপের বাড়িতে। স্থানীয় জানান, ইয়াছিন এর আগেও একটি বিয়ে করেছিলেন। সেই স্ত্রী প্রতিবন্ধী হওয়ায় তার সাথেও ইয়াছিনের সংসার বেশি দূর গড়ায়নি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ করেননি কেউ। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…