খুঁজুন
, ,

হাটহাজারীতেও দুর্গাপুজা উপলক্ষে প্রতিমা তৈরীতে ব্যস্ত মৃৎ শিল্পীরা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 30 September, 2019, 5:33 pm
হাটহাজারীতেও দুর্গাপুজা উপলক্ষে প্রতিমা তৈরীতে ব্যস্ত মৃৎ শিল্পীরা

-হাটহাজারী

সনাতনী ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব আগামী ৩ অক্টোবর সায়ংকালে শ্রী শ্রী দূর্গাদেবী বোধনের মাধ্যমে পুজার আনুষ্ঠানিকতা শুরু হবে। জগৎ জননী দশভূজা মা দূর্গা প্রতিবছর এসময়ে শক্তি,ভক্তি, শান্তি ও মুক্তির অধিষ্ঠ্যত্রী দেবী চন্ডিকা সকল প্রকার অনাচার ও অভিচার, জরাজীর্ণতা দূর করার প্রয়াসে সর্বোপরী আশুর ও অশুভশক্তির বিনাস কল্পে ধরাধামে নেমে আসে।

আসন্ন পুজা উৎসবকে কেন্দ্রে করে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বিভিন্ন পুজা মন্ডপে প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় কাটাছেন মৃৎ শিল্পীরা। বিভিন্ন মন্দিরে প্রতিযোগীতা মূলক ভাবে প্রতিমা তৈরীতে আধুনিকতার ছাপ লক্ষ্য করা যাচ্ছে। তবে কিছু কিছু মন্ডপে মৃৎ শিল্পীদের তৈরি করা মজুদ প্রতিমা ক্রয় করে মন্ডপে পূজার জন্য আনার উদ্যেগ চলছে। এজন্য পূজা মন্ডপ সাজানো, তৈরির কাজ ও চলছে পুরোদমে।

উপজেলা কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, উপজেলার আওতাধীন ১৪ টি ইউনিয়ন, ১ টি পৌরসভা ও সিটিকর্পোরেশনের ১ নং ওয়ার্ডে মোট ১১৯ টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

১নং ফরহাদাবাদ ইউনিয়নে ৬ টি, ধলই ইউনিয়নে ১৫ টি, মির্জাপুর ইউনিয়নে ১২ টি, গুমানমর্দ্দন ও নাঙ্গলমোড়া ইউনিয়নে ১টি করে ২টি করে, হাটহাজারী পৌরসভার ৯ টি, মেখল ইউনিয়নে ১১ টি, ফতেপুর ইউনিয়নে ৩টি, চিকনদন্ডী ইউনিয়নে ২৭ টি, উত্তর ও দক্ষিণ মাদার্শা ইউনিয়নে ৪টি করে ৮ টি করে, শিকারপুর ইউনিয়নে ৮টি, বুড়িশ্চর ইউনিয়নে ৬টি ও চট্টগ্রাম সিটিকর্পোরেশনের ১নং ওয়ার্ডে ১২ টি পূজা মন্ডপে পূজার আয়োজন চলছে।

এ ব্যাপারে হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি লিটন মহাজন জানান, পূজা মন্ডপে আনন্দঘন পরিবেশে চলছে কারিগরদের শিল্প নৈপূন্য। দেশের বিভিন্ন জেলা থেকে মৃৎ শিল্পীরা এসে প্রতিমা তৈরি করছেন উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে। মৃৎ শিল্পী কম থাকায় একজন শিল্পী বেশ কয়টি মন্ডপে প্রতিমা তৈরি করছে। তাছাড়া এবার প্রতিমা তৈরীর মজুরী ও গত বারের তুলনায় অনেক বেশী। তিনি বলেন এসব পুজা মণ্ডপের বিভিন্ন বিষয় সার্বিক তদারকি করছেন হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক বাবলু দাশ।

এদিকে দূর্গাপুজাকে কেন্দ্র করে সনাতন সম্প্রাদায়ের লোকজন পুজার উপকরণসহ বাড়িঘর সাজানোর জন্য নানা জিনিসপত্র ক্রয়ের জন্য উপজেলার আওতাধীন বিভিন্ন হাট বাজারের দোকান ও মার্কেটে ভীড় করছে।

তাছাড়া পুজার জন্য নতুন পোষাক ও ক্রয় করছে অনেকেই। অপেক্ষাকৃত বয়োজেষ্টরা নতুন পরিধেয় ক্রয় না করলেও ছোটদের আনন্দের জন্য তাদের খুশি রাখতে নতুন জামা কাপড় কিনে দিচ্ছে।

ব্যাবসায়ীরা বিভিন্ন দোকান পাট ও মার্কেটে বিক্রির উদ্দেশ্যে নতুন নতুন পোষাক এনে সাজিয়েছে। ইতিমধ্যে শান্তিপূর্ণ ভাবে পূজা অনুষ্ঠানের জন্য কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা থানা মিলনায়তনে মতবিনিময় করেছেন বলে জানিয়েছেন উপজেলা কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ সভাপতি এড. সুমন কান্তি আচার্য ও সাধারণ সম্পাদক নয়ন চৌধুরী।

আরো : দুর্গাপুজা আসন্ন, সীতাকুণ্ডের পাড়া-মহল্লায় সাঁজ-সাঁজ রব

আরো : রাউজানে ২৩২ মণ্ডপে দুর্গাপুজার প্রস্তুতি, প্রতিমায় রং-তুলির প্রলেপ

Feb2

৫ ব্যাংকের মুনাফা কাটার সিদ্ধান্ত বাতিলের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 June, 2026, 2:50 pm
৫ ব্যাংকের মুনাফা কাটার সিদ্ধান্ত বাতিলের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

চট্টগ্রামে শরীয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের আমানতের ওপর থেকে হেয়ারকাট বা মুনাফা কর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন আমানতকারীরা।

সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নগরের বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিতে শত শত ভুক্তভোগী এতে অংশ নেন।

আমানতকারীদের অভিযোগ, কেন্দ্রীয় ব্যাংকের এই বিতর্কিত সিদ্ধান্তের ফলে দীর্ঘ দুই বছর ধরে তারা নিজেদের জমাকৃত টাকা উত্তোলন করতে পারছেন না। চিকিৎসা, শিক্ষা ও দৈনন্দিন ব্যয় মেটাতে না পেরে চরম মানবেতর জীবনযাপন করছেন তারা।

বিক্ষোভের সময় আমানতকারীরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন। এ সময় তারা হেয়ারকাট মানি না, মানব না, এক দফা, এক দাবি, হেয়ারকাট বাতিল করবি, এবং আমানত কি নিরাপদ? আপনার কষ্টের টাকা কার পকেটে? সরকার কেন চুপ? প্রশাসন কেন চুপ? এমন নানা স্লোগান দিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন। আমানতকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নিয়েছেন, যার একটিতে হেয়ারকাট পদ্ধতির তীব্র সমালোচনা করা হয়েছে।

বিক্ষোভকারীরা জানান, গত ২১ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক একটি স্মারকপত্রের মাধ্যমে শরীয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকে গচ্ছিত আমানতের গত দুই বছরের মুনাফা কেটে নেওয়ার এবং তার পরিবর্তে মাত্র ৪ শতাংশ বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেয়। একে আমানতকারীরা ‘হেয়ারকাট’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, এটি চুক্তিভঙ্গ এবং অমানবিক।

সমাবেশ থেকে আমানতকারীরা পাঁচটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- বিতর্কিত হেয়ারকাট নীতি বাতিল করে চুক্তি অনুযায়ী পূর্ণ মুনাফাসহ আমানতের অর্থ ফেরত দেওয়া। পাঁচটি ব্যাংকের স্বাভাবিক ব্যাংকিং লেনদেন দ্রুত চালু করা। তারল্য সংকট নিরসনে সরকারকে বিশেষ সহায়তা প্রদান করা। মেয়াদোত্তীর্ণ এফডিআর, ডিপিএস ও এমটিডিআরের অর্থ চুক্তি অনুযায়ী পরিশোধ করা এবং একতরফাভাবে ঘোষিত হ্রাসকৃত মুনাফার হার প্রত্যাহার করে পূর্বের চুক্তিভিত্তিক হার বহাল রাখা।

আন্দোলনরত আমানতকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো স্মারকলিপিতে উল্লেখ করেন, একীভূতকরণের নামে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর অধীনে এখন পাঁচটি ব্যাংকের জন্য ভিন্ন ভিন্ন মুনাফার হার নির্ধারণ করা হয়েছে, যা সম্পূর্ণ অসংগত। আমানতকারীদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এই হার চাপিয়ে দেওয়া হয়েছে। এর ফলে ৭৫ লাখ পরিবারের প্রায় তিন কোটি সদস্য মারাত্মক অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছেন।

বিক্ষোভ শেষে বেলা ১২টার দিকে আমানতকারীরা একটি মিছিল নিয়ে কোতোয়ালি মোড় হয়ে নিউ মার্কেট মোড় পর্যন্ত প্রদক্ষিণ করেন।

আমানতকারীদের প্রতিনিধি দলের একজন জানান, বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কথা বলার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, আমরা অনেক কষ্ট করেছি। যতদিন পর্যন্ত এই হেয়ারকাট বাতিল না হবে, ততদিন আমরা আমাদের যৌক্তিক আন্দোলন চালিয়ে যাব।

এ বিষয়ে কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন বলেন, বিক্ষোভকারীরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করেছেন। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 June, 2026, 1:06 pm
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

চিত্রশিল্পী ও নির্মাতা মুস্তাফা মনোয়ার মারা গেছেন। সোমবার (২৯ জুন) সকালে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তার বয়েস হয়েছিল ৯০ বছর।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৪ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মুস্তাফা মনোয়ার। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। কয়েক দিন আগে তার ভেন্টিলেটর সাপোর্ট খুলে নেওয়া হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও ভেন্টিলেটরে নেওয়া হয়।

১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তার পৈতৃক বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান।

দীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন ও সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রাখেন মুস্তাফা মনোয়ার। শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।

যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 June, 2026, 12:56 pm
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার

দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ও পানির সংকট নিরসনে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে যেকোনো মূল্যে ‘তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এর ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানান।

সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তিস্তা অববাহিকার অসংখ্য মানুষের জীবন-জীবিকা নদীটির পানি প্রবাহের ওপর সরাসরি নির্ভরশীল। শুষ্ক মৌসুমে পানির সংকট এবং বর্ষাকালে তীব্র নদীভাঙনের ফলে এই অঞ্চলের মানুষকে প্রতিবছর বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়।

উত্তরাঞ্চলের মানুষের এই দীর্ঘদিনের হাহাকার ও দুর্ভোগের স্থায়ী অবসান ঘটাতেই সরকার তিস্তা মহাপরিকল্পনা হাতে নিয়েছে।

এর আগে, পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সকাল ১০টা ৩১ মিনিটে এ অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।