ঢাকায় মানববন্ধন করতে যাওয়ার পথে জঙ্গল সলিমপুরের ৬০ জনকে আটক করেছে পুলিশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ১২:২৪ দুপুর
ঢাকায় মানববন্ধন করতে যাওয়ার পথে জঙ্গল সলিমপুরের ৬০ জনকে আটক করেছে পুলিশ

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে জেলা প্রশাসনের উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন করতে ঢাকায় যাওয়ার সময় ৬০ জনকে বাস থেকে আটক করেছে পুলিশ।শনিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে থানা এলাকা থেকে তাদের আটক করে সীতাকুণ্ড থানার পুলিশ। জানা যায়, জঙ্গল সলিমপুর ও আলীনগরে সরকারের মহাপরিকল্পনা গ্রহণ করার পর থেকে সেখান থেকে অবৈধ বসবাসকারীদের সরে যেতে বলা হয়।

এরপর থেকে বিক্ষোভ-সংঘর্ষের ঘটনা চালিয়ে যাচ্ছে সেখানকার অবৈধ বাসিন্দারা। এনিয়ে দফায় দফায় প্রশাসনের সঙ্গে সংর্ঘষেও জড়িয়েছে তারা। মামলার আসামিও হতে হয়েছে। সীতাকুণ্ডে প্রশাসনের বাধার মুখে কোণঠাসা হয়ে পড়া অবৈধ বসতি গড়া এসব বাসিন্দারা এবার ঢাকায় যাচ্ছিলেন প্রতিবাদী মানববন্ধন করতে। তবে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বেশি দূর এগুতে পারেনি তারা। সীতাকুণ্ড থানা এলাকা পার হতেই পুলিশর হাতে আটক হতে হয়েছে মানববন্ধনের উদ্দেশ্যে ঢাকার পথে রওনাকারী ৬৩ বাসিন্দা। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আটককৃতদের থানায় রাখা হয়েছে। যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে অপরাধীদের আদালতে প্রেরণ করা হবে। নিরীহ কেউ থাকলে তাদের ছেড়ে দেওয়া হবে।

Feb2
Feb2