খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

স্কুল ছাত্রীর শ্লীলতাহানীর দায়ে চটপটি ওয়ালার সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২, ৯:২৮ অপরাহ্ণ
স্কুল ছাত্রীর শ্লীলতাহানীর দায়ে চটপটি ওয়ালার সাজা

মিরসরাই প্রতিনিধিঃমিরসরাইয়ে এক স্কুল ছাত্রীর শ্লীলতাহানীর দায়ে এক চটপটিওয়ালাকে ১ মাসের কারাদন্ড দিয়েছে মিরসরাই ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত আসামীর নাম রিপন সাহা (৩৫)। সে মিরসরাই সদর পোষ্ট অফিসের সামনে চটপটি দোকানদার। রিপণ সাহা মিরসরাই পৌরসভার ২নং ওয়ার্ডস্থ ৩ বন্ধুর বিল্ডিং এলাকার বাসিন্দা। তার বাড়ি নোয়াখালির লক্ষিপুরে বলে জানা গেছে। বিস্তারিত ঠিকানা থানা পুলিশ জানাতে পারেনি।

শুক্রবার (১৬ সেপ্টম্বর) সাজা পরবর্তী রিপন সাহাকে জেলহাজতে পাঠানো হয়েছে। ছাত্রীর শ্লীলতা হানীর দায়ে বৃহস্পতিবার দুপুরে মিরসরাই সদরে তার ব্যবসায় প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, মিরসরাই সদরের একটি স্কুলের ৬ষ্ট শ্রেণীর এক ছাত্রী পাইভেট পড়ার জন্য সকাল ৭টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে মিরসরাই ফারুকিয়া মাদ্রাসা রোড়ের ফারুকিয়া মাদ্রাসা এলাকায় নির্জন সড়কে একাপেয়ে যৌনআকাঙ্খা চরীতার্থ করার জন্য ঝাপটিয়ে ধরে রিপণ সাহা। এসময় লম্পট চটপটি ওয়ালা রিপন সাহার হাত থেকে নিজের সম্ভ্রম বাচাতে শোরচিৎকার করলে আশপাশ থেকে মানুষ বের হলে দৌড়ে পালায় সে। ওই ছাত্রীর অভিযোগে ছাত্রীর অভিবাবক থানা পুলিশকে অবহিত করলে ওই সড়কে থাকা একাদিক নিরাপত্তা ক্যামরা পর্যালোচনা করে ছাত্রীর শ্লীলতা হানীর চিত্র ধরা পড়ে। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার দুপুরে রিপণ সাহাকে গ্রেপ্তার করে মিরসরাই থানা পুলিশ।

পরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে লম্পট রিপণ সাহাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচ’শ টাকা জরিমানার আদেশ দেন। কারাদন্ড শেষে শুক্রবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মিরসরাই থানার ওসি জানান, সড়কে থাকা একাধিক সিসি ক্যামরায় ছাত্রীর শ্লীলতাহানির বিষয়টি প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে সাজা পরবতী হাজতে প্রেরণ করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, ছাত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া যাওয়ায় অভিযুক্ত রিপণ সাহাকে বিধি অনুযায়ী সাজা দেওয়া হয়েছে।

২৪ঘণ্টা/এনআর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…