খুঁজুন
, ,

রাউজানে ২২তম বিশাল জসনে জুলুছ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 4 October, 2022, 8:09 pm
রাউজানে ২২তম বিশাল জসনে জুলুছ অনুষ্ঠিত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: আহলে সুন্নাত ওয়াল জামা’আত রাউজান হলদিয়া-ডাবুয়ার ২২তম জসনে জুলুছ মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। বিশাল এ জুলুছের নেতৃত্ব দেন পীরে ত্বরিকত আলহাজ্ব আল্লামা সৈয়দ মুহাম্মদ আহছান হাবিব (মা.জি.আ)।

সকালে উত্তরসর্তা দরগাহ বাজার থেকে শুরু হয়ে পায়ে হেটে মাওলানা দোস্ত মোঃ সড়ক, আমিরহাট বাজার, হযরত এয়াছিনশাহ সড়ক, হযরত এয়াছিনশাহ চত্বর (সেবাখোলা), শহিদ জাফর সড়ক হয়ে প্রায় দীর্ঘ ৮ কিঃ মিঃ এলাকা জুড়ে জুলুছটি জানিপাথর জামে মসজিদ ময়দানে ওয়াজ, বক্তব্য, মিলাদ ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটে।

সকালে ব্যানার, ফেস্টুন, কালেমা ও দরুদ সম্বলিত প্লেকার্ড, হাতে নিয়ে নারায়ে তাকবির, আল্লাহু আকবর, নারায়ে রেছালত এয়া রাসুলুল্লাহ (স.), নারায়ে গাউছ, এয়া গাউছুল আযম দস্তগীর, সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী (স.) স্লোগানে স্লোগানে মূখরিত ছিল সমগ্র এলাকা। জাতীয় পতাকা ও কালেমা, দরুদ সম্ভলিত ব্যানার ফেস্টুন নেড়ে নেড়ে হালকায়ে জিকির ও নাতে মোস্তফার প্রকম্পিত আওয়াজে আগাতে থাকে জুলুছের রেলী। রাস্তার দাড়ে শত-শত মানুষ এমনকি পর্দার আড়াল বিভিন্ন বাড়ী, মহল্লা ও বিল্ডিং এর ছাদ থেকে মা-বোনরা জুলুসকে স্বাগত জানান।

স্কুল, কলেজ মাদ্রাসার শিক্ষার্থী ও সাধারণ মানুষ সহ কয়েক হাজার আশেকে রাসুল জুলুছে যোগদান করে নবী প্রেমের বহিঃপ্রকাশ ঘটায়। গাউছিয়া কমিটি সহ বিভিন্ন ত্বরিকত সংগঠনের পক্ষ থেকে রাস্তার মোড়ে মোড়ে দেওয়া হয় শরবত বণ কলা পাউরুটি সহ খাদ্য সামগ্রী।

জুলুছ শেষে ওয়াজ মাহফিল বাস্থবায়ন কমিটির আহবায়ক আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ আহছান হাবিবের সভাপতিত্বে এবং মহাসচিব আলহাজ্ব মাহবুবুল আলমের সঞ্চালনায় মুঠোফোনে  প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দর চৌঃ বাবুল।

শুভেচ্ছা বক্তব্য রাখেন স্থায়ি কমিটির সদস্য সৈয়দ মুহাম্মদ আলী আকবর তৈয়বি। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আবু তাহের চৌঃ,আওয়ামীলীগ নেতা এস এম বাবর, আল্লামা সাইদুল আলম খাকী, আলহাজ্জ আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী, অধ্যাপক অহিদুল আলম জাফর, মাওলানা ইয়াছিন হোসাইন হায়দরী, অধ্যক্ষ হাফেজ আবু তৈয়ব হামিদী, আল্লামা ইদ্রিছ আনসারী, আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী, আল্লামা মনসুর উদ্দিন নিজামি, মাওলানা তসলিম উদ্দিন ভান্ডারী, মাওলানা সৈয়দ তৈয়বুর রহমান, মাওলানা আহমদ হোসেন রেজভী, মাওলানা নাসির উদ্দিন, সাংবাদিক এম বেলাল উদ্দিন।

উপস্থিত ছিলেন মুহাম্মদ আলী মেম্বার, শাহাজান মেম্বার, মেম্বার ফিরোজ, মেম্বার তহিদুল আনোয়ার, গিয়াস মেম্বার, মুঃ ফোরখান চৌঃ, যুবলীগ নেতা মোঃ মনসুর, হাসান মুরাদ রাজু, তসলিম উদ্দিন, সাইফুল ইসলাম, মাওলানা বাহাউদ্দিন মুহাম্মদ ওমর, মাওলানা জাফর আলম নুরী, আলহাজ্ব সোলায়মান চৌধুরী, সৈয়দ মুহাম্মদ লুৎফুর রহমান, সৈয়দ মুহাম্মদ গিয়াস উদ্দিন, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা জিয়াউল্লাহ, মাওলানা মোরশেদ রেযা, মোঃ মমতাজ, মাওলানা ছালামত রেযা কাদেরী, প্রবাসী মাওলানা সালাউদ্দিন, মাওলানা আব্দুল মাবুদ, মাওলানা জিলহাজ্ব, মাওলানা ইকবাল, মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা তাজ মুহাম্মদ রেজভী, মাওলানা মোজাম্মেল হোসাইন, মুহাম্মদ জাবেদ, মাওলানা ওসমান গণী কাদেরী, মাওলানা জোনায়েদ, নাজিম উদ্দিন ভান্ডারী প্রমুখ।

এতে মিলাদ কিয়াম পরিবেশন করেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন। আখেরী মোনাজাত শেষে তাবরুক বিতরণ করা হয়।

Feb2
Feb2

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 22 August, 2026, 4:11 pm
ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) সংসদ সচিবালয় এ সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ৩, ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত (২১ আগস্ট, শুক্রবার) রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করায় ওই আসনটি সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী তার কার্যভার গ্রহণের তারিখ থেকে শূন্য হলো। বিজ্ঞপ্তিটি অবিলম্বে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া শূন্য হওয়া আসনটিতে উপ-নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়েছে।

একইসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্পিকার ও ডেপুটি স্পিকারের কার্যালয়, বিরোধীদলীয় নেতার কার্যালয়সহ সংশ্লিষ্ট সব দফতরে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি পাঠানো হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, যেহেতু আসনটি শূণ্য ঘোষণা করা হয়েছে, এখন আমরা আইন-বিধি দেখে পরবর্তী ব্যবস্থা নেব।

৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন হবে উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচন আসন্ন থাকায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য বেশি সময় নেব না, দ্রুতই নির্বাচন আয়োজন করা হবে।

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 22 August, 2026, 3:52 pm
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মন্ত্রী পরিষদের দায়িত্ব পাওয়া নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী।

শনিবার (২২ আগস্ট) বেলা ১টা ১৫ মিনিটের দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ​এম রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী। তবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ প্রবেশ করেন দুপুর ১টা ৫২ মিনিটে।

এদিন নতুন দুই প্রতিমন্ত্রী—হুমায়ুন কবির (পররাষ্ট্র মন্ত্রণালয়) ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন (ধর্ম মন্ত্রণালয়) শ্রদ্ধা জানাতে যান। তারা বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান।

এ সময় পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে তারা জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

সাভারের জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপকৌশলী আনোয়ার হোসেন আনু বলেন, চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করলে সাধারণ জনগণদের জন্য স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করা হবে বলে জানান তিনি।

শরিফুলের ৬ উইকেটে আশা বাঁচিয়ে দিন শেষ করল বাংলাদেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 22 August, 2026, 3:23 pm
শরিফুলের ৬ উইকেটে আশা বাঁচিয়ে দিন শেষ করল বাংলাদেশ

ডারউইন টেস্টে হাসান মাহমুদের পর এবার ম্যাকাই টেস্টে জ্বলে উঠলেন চোট থেকে ফেরা পেসার শরিফুল ইসলাম। অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নেমেই ক্যারিয়ারসেরা বোলিং ফিগার পেয়ে গেলেন বাঁ-হাতি এই পেসার। গড়লেন বাংলাদেশের হয়ে দ্বিতীয় দ্রুততম ফাইফারের রেকর্ড।

এই ম্যাচে নামার আগে টেস্টে শরিফুলের সেরা বোলিং ফিগার ছিল ২৮/৩। এছাড়া এক টেস্টের দুই ইনিংসে মিলিয়ে ৫৬/৫ ছিল তার সেরা বোলিং। অজিদের বিপক্ষে আজ দুটিই ছাড়িয়ে গেলেন শরিফুল। ৮.৫ ওভারে ফাইফার পূর্ণ করা এই পেসার ইতোমধ্যে ৬ উইকেট (এখন পর্যন্ত ফিগারটা- ৩৪/৬) শিকার করেছেন।

অবশ্য বাংলাদেশি বোলারদের মধ্যে দ্রুততম ৫ উইকেট শিকারের রেকর্ডটা এখনও বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের দখলে আছে। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে তিনি মাত্র ৬.৫ ওভারেই ফাইফার নিয়েছিলেন। একই কীর্তি গড়তে আরও দুই ওভার বাড়তি লেগেছে শরিফুলের।

স্বভাবতই টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এই গতিতারকা প্রথমবার ৫ উইকেটের দেখা পেলেন। একইসঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় পেসার হিসেবে ৫ উইকেট পেলেন তিনি। আগের টেস্টেই প্রথম ৫ উইকেট ছিল হাসান মাহমুদের। তিনিও শিকার বাগিয়েছিলেন ৬টি উইকেট। ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ৮ উইকেটের ৬টিই গেছে শরিফুলের পকেটে।

এর আগে ব্যাটিংয়ে দারুণ বিপর্যয়ে পড়ে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। অজি গতিতারকা মিচেল স্টার্ক নেন ৬ উইকেট। নিজেদের প্রথম ইনিংসে নামা স্বাগতিকদের ২৬ রানে প্রথম ধাক্কাটা দেন তাসকিন আহমেদ। দলীয় ৪৩ রানে ট্রাভিস হেডকে ইনসাইড এজে বোল্ড করে সেই দলে যোগ দেন শরিফুল। একই ওভারে বোল্ড করেন মার্নাস লাবুশেনকে। এরপর শরিফুল একে একে ফিরিয়েছেন স্টিভ স্মিথ, ব্যু ওয়েবস্টার, প্যাট কামিন্স ও স্টার্ককে।

এর মধ্যদিয়ে শেষ হয়েছে ম্যাকাই টেস্টের প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। দিনের শুরুতে মাত্র ৬৪ রানে অলআউট হয় টাইগাররা। তবে দিনের শেষদিকে শরিফুলের ৬ উইকেট শিকারের মাধ্যমে ম্যাচে টিকে রইল বাংলাদেশ।