চকরিয়ায় প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্বিজীবি দিবস পালিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯, ১২:৩৬ রাত
চকরিয়ায় প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্বিজীবি দিবস পালিত

চকরিয়া প্রতিনিধি:  কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৪ ডিসেম্বর দুপুরে উপজেলা পরিষদের হলরুম ‘মোহনা’য় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দীন মোহাম্মদ শিবলী নোমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা চেয়ারম্যান ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ফজলুল করিম সাঈদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন চৌধুরী, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, চকরিয়া উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, উপজেলা ভাইসচেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু প্রমুখ।

এ সময় চকরিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ দেশ প্রেমিক শোকাহত জনতা উপস্থিত ছিলেন।

Feb2
Feb2