খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে ৫শত গরীব দুস্থ ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা দিয়েছে আলোকিত যুব সংঘ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২, ৬:৫৮ অপরাহ্ণ
সীতাকুণ্ডে ৫শত গরীব দুস্থ ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা দিয়েছে আলোকিত যুব সংঘ

সীতাকুণ্ড প্রতিনিধিঃ শেখ রাসেল দিবস উপলক্ষে সীতাকুণ্ডের সামাজিক সংগঠন “আলোকিত যুব সংঘের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ৫ শত গরীব দুস্থ ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী চলা উক্ত স্বাস্থ্য ক্যাম্পে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৭ জন অভিজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন।

সৈয়দপুর ইউনিয়নের কেদারখীল গ্রামের জালাল আহমেদ ভূঁইয়া বাড়ির আলোকিত যুব সংঘের কার্যালয়ে উক্ত চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। ফ্রি চিকিৎসা ক্যাম্প এর পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা এবং রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিকেল অফিসার ডাক্তার নুরুল ইসলাম ও রিদওয়ানুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার মিলজার হোসেন, তনয় মজুমদার এসএম হামিদ উদ্দিন, মহিলা চিকিৎসক নাহিদা আক্তার ও জেসমিন আক্তার রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।

এছাড়া ব্লাড ডোনার সোসাইটির উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা করানো হয়। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের স্বাস্থ্যকর্মীরা মহিলা ও শিশুদের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।

সকালে উক্ত ক্যাম্পের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী। সংগঠনের সভাপতি শেখ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, সাংবাদিক নাছির উদ্দিন অনিক, জাহিদুল আনোয়ার চৌধুরী, কামরুল ইসলাম দুলু, এস এম ইকবাল হোসেন, অশোক দাস, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম, সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্টের নির্বাহী পরিচালক লায়ন গিয়াস উদ্দিন, ভাইস চেয়ারম্যান লায়ন হাজী মোহাম্মদ ইউসুফ শাহসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, ইউপি সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…