সীতাকুণ্ডে ছোট বোনের মৃত্যুর খবর শুনে বড় ভাইয়ের মৃত্যু
সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডে ছোট বোন কুলসুমা বেগমের (৫০) মৃত্যুর খবর শুনে বড় ভাই আবু বক্কর(৫২) হঠাৎ অসুস্থ্য হয়ে মারা গেছেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আবু বক্কর মীরসরাই উপজেলার সাহেরখালী গ্রামের গোলাম রহমানের পুত্র। কুলসুমা বেগম সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ রহমত নগরের এসকান্দর নিজামীর স্ত্রী।
জানা গেছে, কিডনি রোগে আক্রান্ত হয়ে কুলসুমা বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। অপরদিকে বোনের মৃত্যুর খবর শুনে কুমিল্লায় কর্মস্থলে হঠাৎ অসুস্থ্য হয়ে পরেন। তাৎক্ষনিক তাকে হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বাদ আছর বোন কুলসুমা ও বকদ এশা ভাই আবু বক্করেন জানাযা শেষে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন