টেকনাফে বন্দুকযুদ্ধে দুই ইয়াবা কারবারি নিহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯, ১০:৫৩ সকাল
টেকনাফে বন্দুকযুদ্ধে দুই ইয়াবা কারবারি নিহত

-

কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুই ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে।

সোমবার রাত ১২ টার দিকে উপজেলার শিলখালী সাপমারা পাহাড়ের পাদদেশে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। সেখান ইয়াবা এবং অস্ত্র উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলো- শিলখালী এলাকার উলা মিয়ার এর পুত্র মোহাম্মদ আমিন ও নূর মোহাম্মদের পুত্র হেলালুদ্দীন সুমন।

এই ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ীদের দেয়া তথ্যের ভিত্তিতে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করতে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। গোলাগুলিতে মোহাম্মদ আমিন ও হেলাল উদ্দিন সুমন গুলিবিদ্ধ হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

আহত হয় তিন পুলিশ সদস্য। গুলিবিদ্ধ দুই ইয়াবা ব্যবসায়ীকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে ৫হাজার ইয়াবা দুটি বন্দুক ও ৭ রাউন্ড গুলি পাওয়া যায়। নিহত দুই জনের বিরুদ্ধে ইয়াবার একাধিক মামলা রয়েছে বলে ওসি জানান।

Feb2
Feb2