খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডকে হারিয়ে দুইয়ে ইংল্যান্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২, ৭:০৭ অপরাহ্ণ
নিউজিল্যান্ডকে হারিয়ে দুইয়ে ইংল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের উত্তেজনায় যোগ হলো নতুন মাত্রা। আজ (মঙ্গলবার) কুড়ি ওভারের বিশ্ব আসরে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড। ফলে গ্রুপ-১-এর পয়েন্ট টেবিলের হিসাব জমে উঠলো। কিউইদের ২০ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইংলিশরা।

আজ ব্রিসবেনে সুপার টুয়েলভের ম্যাচে ইংলিশরা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে করে ১৭৯ রান। সেই লক্ষ্যে খেলতে নেমে কিউইরা ২০ ওভারে ৬ উইকেটে করে ১৫৯ রান। এই জয়ে গ্রুপ-১-এর পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে ইংলিশরা। ৪ ম্যাচে তাদের পয়েন্ট ৫। সমান ম্যাচে নিউজিল্যান্ড সমান পয়েন্ট নিয়েও শীর্ষে রয়েছে নেট রানরেটের হিসাবে। কিউইদের নেট রানরেট ২.২২৩ , অন্যদিকে ইংল্যান্ডের ০.৫৪৭। অস্ট্রেলিয়ার পয়েন্টও ৫, তবে তারা আছে তৃতীয় স্থানে (-০.৩০৪)।

দুর্দান্ত এক ইনিংস খেললেন জস বাটলার। অ্যালেক্স হেলসের ব্যাটও হাসলো। তাতে ইংলিশরা পায় ওপেনিংয়ে শক্ত ভিত। উদ্বোধনী জুটিতেই আসে ৮১ রান। হেলস ৪০ বলে ৫২ রানে আউট হয়েছেন। বাটলার আরও বেশি ভয়ঙ্কর ছিলেন। ম্যাচসেরার পুরস্কার জেতা ইংলিশ অধিনায়ক ৪৭ বলে ৭ বাউন্ডারি ও ২ ছক্কায় করেন ৭৩ রান।

পরের দিকের ব্যাটাররা সুবিধা করতে না পারায় ইংল্যান্ডের স্কোর খুব একটা বাড়েনি। ১৭৯ রানে শেষ হয় ইনিংস।

কিউইদের সর্বোচ্চ উইকেট পেয়েছেন লকি ফার্গুসন। ৪ ওভারে ৪৫ রান দিয়ে তিনি নিয়েছেন ২ উইকেট। আর একটি করে উইকেট নিয়েছেন টিম সাউদি, মিচেল স্যান্টনার ও ইশ সোধি।

১৮০ রানের লক্ষ্যে খেলতে নেমে ব্যর্থ কিউইদের ওপেনাররা। গ্লেন ফিলিপস খেলেন ৬২ রানের ইনিংস। ৪০ রান করেছেন কেন উইলিয়ামস।

ইংল্যান্ডের সবচেয়ে সফল বোলার স্যাম কারেন। ৪ ওভারে ২৬ রান দিয়ে নেন ২ উইকেট। ক্রিস ওকসও পেয়েছেন ২ উইকেট।

২৪ঘণ্টা/এনআর

 

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…