খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মিরসরাইয়ে অর্ধকোটি টাকার মাদ্রাসা সম্পত্তি উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ২:৫৩ অপরাহ্ণ
মিরসরাইয়ে অর্ধকোটি টাকার মাদ্রাসা সম্পত্তি উদ্ধার

মিরসরাই প্রতিনিধি:::চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে দখল করে রাখা মিঠাছড়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার সাড়ে ৩ শতক মুল্যবান সম্পদ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) সকালে জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মিরসরাইয়ের এসিল্যান্ড মিজানুর রহমান, মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন, মিঠাছড়া কামিল মাদরাসার প্রিন্সিপাল এমদাদুল্লাহ খান।

মিঠাছড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল এমদাদুল্লাহ খান জানান, স্থানিয় প্রতাপশালী লুৎফুল হক, নুরুল আলম,ফারুক ইসলাম, শামিম উদ্দিন ও কামাল উদ্দিন গং অবৈধভাবে মাদ্রাসার সাড়ে ৩শতক জমির উপর দালান নির্মাণ করে দোকান বরাদ্দ দিয়ে ভাড়া আদায় করে আসছে। মাদ্রাসার পক্ষ থেকে বার বার চেষ্টা করেও তাদের উচ্ছেদ করা সম্ভব হয়নি। উপায় না পেয়ে চট্রগ্রাম জেলা প্রশাসকের সরনাপন্ন হলে জেলা প্রশাসক মমিনুর রহমান ১১আগষ্ট ৫ অবৈধ দখলদারের নাম উল্লেখ করে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নোটিশ জারী করেন। নোটিশ জারীর ৭ দিনের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জমি বা ইমারত বুজে নিয়ে জেলা প্রশাসক বারাবরে নিশ্চিত করার জন্য মিরসরাই সহকারী কমিশনার (ভূমি) কে নির্দেশ দেয়া হয়। অনুলিপি প্রদান করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে। নোটিশ জারীর ৩ মাস অতিবাহিত হলেও অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়ায় জেলাপ্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন কে নিয়োগ দেন।

জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন মঙ্গলবার সকালে মীরসরাই ভূমি প্রশাসন, উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন কে সঙ্গে নিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। উচ্ছেদ অভিযান পরিচালনা কালে দখলদার পক্ষের একজন আইনজীবী মৌখিক ভাবে সময় চাইলে তিনি তা না নাকচ করেন ও উচ্ছেদ অভিযান চালানো হয়।

তবে উচ্ছেদ অভিযান পরিচালনা কালীন দখলদারদের কাওকে ঘটনাস্থলে পাওয়া যায় নি।

মিরসরাই সহকারী কমিশনার ( ভূমি) মিজানুর রহমান জানান, জেলা প্রশাসন থেকে বার বার নোটিশ করার পরও দখলদাররা তাদের অবৈধ স্থাপনা সরিয়ে না নেয়ায় আজকের এই অভিযান। এতে সরকারের প্রায় অর্ধকোটি টাকার সম্পদ উদ্ধার করা হয়েছে। উচ্ছেদ অভিযানটি সকাল ১১টায় শুরু হয়ে দুপুর আড়াইটায় সম্পন্ন হয়।

২৪ঘণ্টা/এসএ

 

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…