লবণ কম বা বেশি খাওয়া ঠিক নয়
লবণ কম বা বেশি খাওয়া ঠিক নয়
সুস্বাদু রান্নার জন্য অপরিহার্য একটি উপাদান হচ্ছে লবণ। এ লবণ কতটুকু শরীরের জন্য ভালো? লবণ যেমন অতিরিক্ত হলে খাবারকে বিস্বাদ করে তোলে, আবার তেমনই ক্ষতি করে শরীরের।
যেমন উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, কিডনির সমস্যাসহ নানা অসুখ বাসা বাঁধে লবণ বেশি খাবার কারণে।
স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা বলছে, লবণ মস্তিষ্কে চাপ সৃষ্টি করতে পারে। প্রয়োজনের অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যাস স্ট্রেস হরমোনের উৎপাদন বাড়িয়ে তোলে।
যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) বলছে, মানুষের দেহ ঠিকভাবে কাজ করার জন্য খুব কম পরিমাণ লবণ দরকার হয়। কিন্তু মানুষ প্রতিদিন সেই মাত্রার চেয়ে অনেক বেশি লবণ গ্রহণ করছে।
সংস্থাটি বলছে, একজন মানুষের সব মিলিয়ে ২,৩০০ মিলিগ্রাম বা এক চা চামচের বেশি লবণ খাওয়া উচিত নয়।
লবণের খনিজ উপাদান শরীরের জন্য উপকারী, প্রয়োজনের চেয়ে কম লবণ খাওয়াও শরীরের জন্য ভালো নয়। তাই একেবারেই লবণ খাওয়া যাবে না।
লবণ খাওয়ার পরিমাণে যদি নিয়ন্ত্রণ আনা না যায়, তা হলে ব্লাডপ্রেশার মারাত্মক বাড়তে শুরু করে, আর ব্লাডপ্রেশার বাড়লে স্বাভাবিকভাবেই স্ট্রোকের আশঙ্কা বাড়ে।
স্টমাক ক্যান্সারে ঝুঁকি বাড়ায়, শরীরে লবণের পরিমাণ বেশি হলে ক্যালসিয়ামের মাত্রা কমতে শুরু করে। ফলে স্বাভাবিকভাবেই হাড়ের ক্ষমতা কমতে থাকে।
২৪ ঘণ্টা / জেআর


আপনার মতামত লিখুন