খুঁজুন
বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর পলোগ্রাউন্ডের জনসভায় চট্টগ্রামের উন্নয়নের নতুন সূর্য উদিত হবে: সুজন

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২, ৮:৪৮ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর পলোগ্রাউন্ডের জনসভায় চট্টগ্রামের উন্নয়নের নতুন সূর্য উদিত হবে: সুজন

আগামী ৪ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রীর পলোগ্রাউন্ডের জনসভায় চট্টগ্রামের উন্নয়নের নতুন সূর্য উদিত হবে বলে অভিমত প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।

প্রধানমন্ত্রীর আগমনকে উৎসব মুখর করতে আজ রবিবার (২৭ নভেম্বর) বিকাল ৩টায় পলোগ্রাউন্ড মাঠে নাগরিক উদ্যোগ আয়োজিত চট্টগ্রামের ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসবের প্রধান অতিথি মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি রাষ্ট্রীয় কর্মসূচীতে ঢাকায় অবস্থান করায় ঘুড়ি উৎসবের উদ্বোধন করতে গিয়ে উপরোক্ত মত প্রকাশ করেন সুজন।

ঘুড়ি উৎসবের উদ্বোধনী বক্তব্যে সাবেক চসিক প্রশাসক সুজন প্রথমেই বঙ্গবন্ধু টানেলের দক্ষিণ টিউবের পূর্ত কাজের সমাপ্তি উদযাপন অনুষ্ঠানে চট্টগ্রামের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর দরদ এবং আবেগমাখা বক্তব্যের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান।

সুজন বলেন, চট্টগ্রামে এতোসব বিশাল মেগা প্রকল্প বাস্তবায়নের পরেও চট্টগ্রামের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর উচ্ছ্বাস দেখে আমরা এ কথা অনুমান করতে পারি আগামী ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ড মাঠে মাননীয় প্রধানমন্ত্রীর জনসভায় চট্টগ্রামের উন্নয়নের নতুন সূর্য উদিত হবে।

তিনি আরো বলেন, ঘুড়ি উৎসব চট্টগ্রামের একটি প্রাচীন খেলা যা নগরায়নের কারণে যা হারিয়ে যেতে বসেছিল। আজ সে ঘুড়ি উৎসবের মাধ্যমে আমরা চট্টগ্রামের জনগনের দৃষ্টি আকর্ষণ করতে চাই চট্টগ্রামসহ সারা বাংলাদেশের উন্নয়ন এবং দেশকে যেকোন বিপর্যয়কর পরিস্থিতির হাত থেকে রক্ষা করতে চট্টগ্রামের জনগন সর্বদা মাননীয় প্রধানমন্ত্রীর পাশে আছেন। দেশের যেকোন আন্দোলন সংগ্রাম চট্টগ্রাম থেকেই সূচিত হয়েছে ঠিক তেমনি সন্ত্রাস এবং নৈরাজ্যের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর যে অবস্থান সে অবস্থানকে আরো সুদৃঢ় করতে চট্টগ্রামবাসী মাননীয় প্রধানমন্ত্রীর সাথে থেকে সকল অপশক্তির বিরুদ্ধে লড়াই করবে সেটা জানান দিতেই আজকের ঘুড়ি উৎসব।

সুজন আরো বলেন, একসময় ফ্লাইওভার দেখার আক্ষেপ থাকলেও সে আক্ষেপ ঘুচিয়ে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। না চাইতেই চট্টগ্রামে ফ্লাইওভার এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো বিশাল উন্নয়ন কর্মকান্ড সম্পন্ন হওয়ার পথে। পানির নীচে সুড়ঙ্গ পথে গাড়ি চলাচলের যে স্বপ্ন ছিল তা টানেল নির্মাণের মাধ্যমে বাস্তবে রূপদান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, যা চট্টগ্রামবাসীর জন্য বিশাল গৌরবের।

নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. ইলিয়াছের সভাপতিত্বে এবং সদস্য সচিব হাজী মো. হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন দেখান না, উনি বাস্তবে রূপ দান করেন। চট্টগ্রামের এতো এতো উন্নয়ন সবই মাননীয় প্রধানমন্ত্রীর বাস্তবতার ফসল।

আজ আমরা অবাক তাকিয়ে রয় যে বাংলাদেশকে একসময় ক্ষুধা ও দারিদ্রের দেশ বলে সবাই উপহাস করতো আজ সে বাংলাদেশ বিশ্বের বুকে এক অপার বিস্ময় এবং তা সম্ভব হয়েছে শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর কারণেই।

অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক এবং ক্রীড়া সংগঠক মসিউর রহমান চৌধুরী বলেন, চট্টগ্রামকে ঘিরে মাননীয় প্রধানমন্ত্রীর যে বিশাল উন্নয়ন কর্মকান্ড তার সুফল ভোগ করবে সমগ্র চট্টগ্রামবাসী। আগামী দিনের চট্টগ্রামকে বিশ্বের বুকে একটি সমৃদ্ধশালী নগরীতে পরিণত করতে মাননীয় প্রধানমন্ত্রী যে নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন সেজন্য সমগ্র চট্টগ্রামবাসী মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বিশেষভাবে কৃতজ্ঞ। তাই মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা চট্টগ্রামবাসী উৎসবমুখর পরিবেশে বরণ করে নিতে চাই।

সংক্ষিপ্ত আলোচনা শেষে বাদক দলের মনোমুগ্ধকর দেশাত্নবোধক গানের পরিবেশনার সাথে সাথে পলোগ্রাউন্ডের বুকে শতাধিকেরও বেশি ঘুড়ি উড়িয়ে চট্টগ্রামের ঐতিহ্যকে পূণরায় নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করেন ঘুড়ি প্রেমিকগণ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরী, সাবেক কমিশনার সিরাজুল ইসলাম, আব্দুর রহমান মিয়া, রুহুল আমিন তপন, সাইদুর রহমান চৌধুরী, যুবনেতা মাহবুবুল হক সুমন, শওকত হোসাইন, ফরহান আহমদ, খলিলুর রহমান নাহিদ, রেজাউল করিম কায়সার, মো. নাজিম উদ্দিন, মো. আজম খাঁন, মো. ইলিয়াছ, নুরুল কবির, শফিউল আজম বাহার, ছালেহ আহমদ জঙ্গী, রেজাউল করিম ইরান, মোরশেদ আলম, শাহিন সরওয়ার, ডা. অঞ্জন কুমার দাশ, শেখ আহমদ জাহেদ, সাহেদ বশর, হাফেজ ওকার উদ্দিন, মো. সাজ্জাদ হোসাইন, আবুল হাসান সৈকত, এনামুল হক মিলন, জাহেদ আহমদ চৌধুরী, জানে আলম, মো. সেলিম, মো. মনির উদ্দিন, এহসানুল হক চৌধুরী, খন্দকার আসাদুজ্জামান, শেখ মামুনুর রশীদ, মো. বাবলু, সিরাজদৌল্লা নিপু, মোঃ. শাহজাহান, জমির উদ্দিন মাসুদ, অনির্বাণ দাশ বাবু, সমীর মহাজন লিটন, শহীদুল আলম লিটন, মো. সাইফুল্লাহ আনছারী, জাইদুল ইসলাম দুর্লভ, জাহাঙ্গীর আলম, রকিবুল আলম সাজ্জী, রাজীব হাসান রাজন, শাহনেওয়াজ রাজীব, সরওয়ার্দী এলিন, ফেরদৌস মাহমুদ আলমগীর, আফগানী বাবু, পাভেল ইসলাম, মহানগর ছাত্রলীগের সভাপতি এম. ইমরান আহমেদ ইমু, নাঈম রনি, নোমান চৌধুরী, সুজন বর্মন, মো. ওয়াসিম, লোকমান হোসেন, সফি আলম বাদশা, মো. ফারুক, আবদুল্লাহ আল মামুন, ইঞ্জিনিয়ার মিঠু চৌধুরী, আরাফাত রুবেল, শাহনেওয়াজ আশরাফী, মনিরুল হক মুন্নাসহ বিভিন্ন কলেজ, থানা ও ওয়ার্ড যুবলীগ এবং ছাত্রলীগ নেতৃবৃন্দ।

Feb2

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করেছে সরকার।

বুধবার (৩ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

পোস্টে বলা হয়েছে, বিএনপি সরকারের ১০০ দিন-জনদুর্ভোগ লাঘবে প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত ২৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছিলেন, বিদ্যুতের প্রিপেইড মিটারে মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহার করা হবে।

বর্তমানে প্রিপেইড মিটারে প্রতি কিলোওয়াটে মাসিক ডিমান্ড চার্জ ৪২ টাকা এবং সিঙ্গেল ফেজে মিটার ভাড়া ৪০ টাকা। এ চার্জের সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট যুক্ত হয়। এই অতিরিক্ত চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছিল।

নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ

সুপার সাব মোসাম্মাৎ সাগরিকার গোলে নেপালকে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার ভারতের গোয়ায় অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ২-১ গোলে হারিয়েছে নেপালকে।

নারী সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পর টানা তৃতীয়বার ফাইনালে খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগের দু’বার এই নেপালকে হারিয়েই হয়েছিল চ্যাম্পিয়ন। এবার চ্যাম্পিয়নশিপের হ্যাটট্রিক করার মিশন বাংলাদেশের সামনে।

দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে দুই বদলি খেলোয়াড় শামসুন্নাহার জুনিয়র ও সাগরিকার চমৎকার বোঝাপড়ায় লিড নেয় বাংলাদেশ। ডান দিক দিয়ে ঢুকে শামসুন্নাহার বল ফেলেন গোলমুখে। কোনো ভুল করেননি সাগরিকা। নেপালের এক ডিফেন্ডার তাকে আটকানোর চেষ্টা করেও পারেনি। বল ঠেলে দেন জালে। বাংলাদেশ এগিয়ে যায় ২-১ ব্যবধানে। বাকি কয়েক মিনিট ওই লিড ধরে রেখে লাল-সবুজ জার্সিধারী মেয়েরা উঠে যায় ফাইনালে। এই নিয়ে বাংলাদেশ টানা তিনবার উঠলো সাফের ফাইনালে।

২৩ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তারপর সমতায় ফেরে ইনজুরি সময়ে প্রথম মিনিটে। বাংলাদেশের সবচেয়ে বড় তারকা ঋতুপর্ণার কর্নার থেকে করা গোলে স্বস্তি ফিরেছে লাল-সবুজ জার্সিধারী মেয়েদের ডাগআউটে। ডানপ্রান্ত থেকে ঋতুপর্ণার নেওয়া অসাধারণ কর্নার কিকটি হাতে লাগিয়েছিলেন নেপালের গোলরক্ষক। তবে থামাতে পারেননি। গোলরক্ষকের হাত হয়ে বল চলে যায় জালে।

দিপা শাহীর কর্নার হাতে লাগিয়েও ঠিকঠাক ক্লিয়ার করতে পারেননি মিলি আক্তার। বল চয়ে যায় একটু ফাঁকায় দাড়ানো গিতা রানার কাছে। তিনি সুযোগ বুঝে বলটি পাঠিয়ে দেন জালে। ম্যাচের প্রথম লিড নিয়েছিল নেপাল।

৩৬ মিনিটে বক্সের মাথা থেকে প্রীতি রানীর নেওয়া শট গোলরক্ষক মিলি আক্তারের হাতে লেগে ক্রসবার হয়ে ফিরে আসলে বাংলাদেশ বেঁচে যায়। শেষ পর্যন্ত বাংলাদেশের গোলে ১-১ সমতায় শেষ হয়েছে প্রথম সেমিফাইনালের প্রথম অর্ধ।

কোচ পিটার বাটলার ৪০ মিনিটে দুটি পরিবর্তন করেন। সুরভী আকন্দ প্রীতির জায়গায় শামসুন্নাহার জুনিয়র ও উমেহলা মারমার জায়গায় তহুরা খাতুনকে নামিয়ে আক্রমণের ধার বাড়িয়েছিলেন বাংলাদেশ কোচ। শেষ দিকে আনিকাকে উঠিয়ে কোচ মাঠে নামান সাগরিকা। সেই সাগরিকাই বাংলাদেশকে ভাসান ফাইনালে ওঠার আনন্দে।

নেপালকে ফাইনালে হারিয়ে গত দুটি সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার সেই নেপালের বিপক্ষে বাংলাদেশের সেমিফাইনালের লড়াইও জিতলো বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্নও টিকে থাকলো।

৪৭ মিনিটে বাংলাদেশ গোলরক্ষক ও ডিফেন্ডারদের ভুলে শট নিয়েছিলেন রেখা পাউদেল। তবে তার শট পোস্টে লেগে ফিরলে আবার বেঁচে যায় বাংলাদেশ। ৭৮ মিনিটে বদলি সাগরিকার শট অবিশ্বাস্যভাবে রুখে দেন নেপালের গোলরক্ষক আনজিলা।

এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের কাছে টানা তিন ম্যাচ হারলো নেপাল। তবে ভুটানের রেফারি ৬ মিনিটের ইনজুরি সময়ের খেলা চালিয়েছেন ১৩ মিনিটের মতো।

বাংলাদেশ একাদশ

মিলি আক্তার, আফঈদা খন্দকার, শামসুন্নাহার, কোহাতি কিসকু, মমিতা খাতুন (মনিকা চাকমা, ৪৬ মিনিট), মারিয়া মান্দা (অধিনায়ক), আনিকা রানিয়া সিদ্দিকী (সাগরিকা), উমেহলা মারমা (তহুরা খাতুন, ৪০ মিনিট), সুরভী আকন্দ প্রীতি (শামসুন্নাহার জুনিয়র, ৪০ মিনিট), সুরভী আক্তার আরফিন ও ঋতুপর্ণা চাকমা।

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ণ
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ঘোষণা অনুযায়ী, পাইকারি পর্যায়ে ১৯.৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে গড়ে ১৬.৬৮ শতাংশ মূল্য বৃদ্ধি করা হয়েছে। পাইকারি বিদ্যুতের দাম ৭ টাকা থেকে ১ টাকা ৩৯ পয়সা বৃদ্ধি করে ৮ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। খুচরা পর্যায়ে ৯ টাকা ১১ পয়সা থেকে ১ টাকা ৫২ পয়সা বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৩ জুন) রাজধানীর রমনায় ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) ভবনের ষষ্ঠ তলায় কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নতুন এ মূল্য ঘোষণা করে বিইআরসি।

নতুন মূল্য গত ১ জুন থেকে কার্যকর হবে বলে জানানো হয়।

এর আগে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে গত ২০ ও ২১ মে দুই দিনব্যাপী গণশুনানি আয়োজন করে বিইআরসি। সেখানে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি প্রতি ইউনিট ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দেয়।

প্রস্তাব অনুযায়ী, পিডিবি প্রতি ইউনিট ৮৫ পয়সা, আরইবি ১ টাকা ৭৭ পয়সা, ডিপিডিসি ১ টাকা ৫৪ পয়সা, ডেসকো ১ টাকা ৯৮ পয়সা, ওজোপাডিকো ১ টাকা ৩৯ পয়সা এবং নেসকো ২ টাকা ৫ পয়সা পর্যন্ত মূল্য বৃদ্ধির আবেদন করেছে।

তবে বিইআরসির কারিগরি কমিটি সুপারিশ করেছে, বিতরণ কোম্পানিগুলোর বিদ্যুতের দাম গড়ে প্রতি ইউনিট ১ টাকা ২৫ পয়সা বাড়ানো যেতে পারে।

সবশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নির্বাহী আদেশে পাইকারি বিদ্যুতের গড় দাম ইউনিটপ্রতি ৬ টাকা ৭০ থেকে বাড়িয়ে ৭ টাকা ৪ পয়সা করা হয়েছিল।