খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সিসি ক্যামরা, নৈশপ্রহরী, পুলিশের টহলকে বৃদ্ধাঙ্গুলি

মিরসরাইয়ের মিঠাছড়া বাজারে ১০দিনে ৩ বার চুরি

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৮:০৯ অপরাহ্ণ
মিরসরাইয়ের মিঠাছড়া বাজারে ১০দিনে ৩ বার চুরি

মিরসরাই প্রতিনিধি:::::মিরসরাই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ বললে একটু কমই বলা হবে। চুরি ছিন্তাই এতো ব্যাপরোয়া হয়েছে যে থানা পুলিশ চোরের লাগাম খুজেই পাচ্ছে না। বাজারে সিসি ক্যামরা, নৈশ প্রহরী, ও পুলিশের টহল থাকার পরও ১০ দিনে একই বাজারে ৩টি চুরির ঘটনায় রহস্যের দানা বাধছে। এছাড়া দোকান মলিকদের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

মিঠাছড়া বাজার ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, প্রতি রাতেই চুরি হয় আমাদের বাজারে। নিজেরা পাহারা দিয়েও রাখতে পারছিনা। যেদিন বাড়িতে যাই সেদিন রাতেই চুরি হয়ে যায়।

বুধবার (৩০ নভেম্বর) ভোরে মিঠাছড়া বাজার ফার্নিচার দোকান থেকে ৩৫ হাজার টাকার মালামাল, দুলালের চা দোকান, মফিজের মুদি দোকান ও ৪নং ওয়ার্ড সাবেক মহিলা মেম্বারের ছেলে শুভ এর চা দোকান চুরি হয়।

এর আগে গত রবিবার (২৭ নভেম্বর) রাতে রেইনভো প্লাষ্টিকডোর এর শো রুম থেকে ২৫টি প্লাষ্টিক ডোর যার মূল্য প্রায় ৬০ হাজার টাকা, বৃহস্পতিবার (২৪ নভেম্বর) আব্দুর রউফ এর গেলভানাইজিং এর দোকান থেকে ৬০ হাজার টাকার মালামাল, বুধবার (১৬ নভেম্বর) মফিজের মুদির দোকান থেকে ফ্রীজ সহ ২০হাজার টাকার মালামাল, মেহেদী হাসানের চায়ের দোকান থেকে ১৫ হাজার টাকার মালামাল নিয়ে যায়।

রেইনভো প্লাষ্টিক ডোরের দোকানের মালিক আলমগীর জানান, প্রতিরাত এখানে চুরি হয় কোন না কোন দোকানে। কোন প্রকারেই চুরি বন্ধ করা সম্ভব হচ্ছে না। মুদি দোকানী মফিজ জানান, কিছু দিন পর পর দোকান গুলি পুনরায় চুরি হয়। গত ১৫ দিনে আমার দোকান দুই বার চুরি হয়েছে। আমার কোমল পানিয় রাখার ফ্রিজ সহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে তারা। দোকানদাররা জানান, চুরির বিষয়ে স্থানিয় আলম মেম্বার ও চেয়ারম্যান দিদারুল আলমকে জানানো হয়েছে। তবে থানায় কোন অভিযোগ দেয়া হয়নি।

স্থানিয় ওয়ার্ড মেম্বার ও একই বাজারের ব্যাবসায়ি সামছুল আলম জানান, প্রতিনিয়ত এখানে চুরি হয় গত রাতেও ৪টি দোকান চুরি হয়েছে। বিষয়টি চেয়ারম্যানকে জানানো হয়েছে, পূর্বের চুরির বিষয়ে থানাকে অবগত করা হলেও বুধবারের ঘটনা থানাকে অবহিত করা হয়নি।

৯নং ইউপি চেয়ারম্যান সামছুল আলম দিদার জানান, খবর পেয়ে আমি বাজারে এসেছি। যাদের দোকান চুরি হয়েছে তাদের সাথে কথা বলে করনিয় সম্পর্কে আলোচনা করছি।
মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনের সরকারী নাম্বারে বার বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান জানান, মিরসরাইয়ে ব্যাপক হারে চুরি হচ্ছে। এই বিষয়ে বুধবার (৩০ নভেম্বর) উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সমন্বয় সভায় উপস্থাপন করা হয়েছে।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…