খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

স্পেনকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন জাপান

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২, ১০:৪৩ পূর্বাহ্ণ
স্পেনকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন জাপান

এবারের কাতার বিশ্বকাপে চমক দেখাল এশিয়ার ফুটবল পরাশক্তি জাপান। সূর্যোদয়ের দেশটি নিজেদের প্রথম ম্যাচে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছিল। এবার তারা একই ব্যবধানে হারালো ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে। যার সুবাদে ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে গেল এশিয়ান জায়ান্টরা। শেষ ষোলোয় উঠে বিশ্ব আসরের মঞ্চে জাপানিদের নতুন করে আলোর উদয় হল।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দোহার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ এই ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়েছিল জাপান। আধিপত্য দেখিয়ে খেলতে থাকা স্পেন ম্যাচের ১১তম মিনিটেই এগিয়ে যায়। দলটির ফরোয়ার্ড আলবার্তো মোরাতার গোলে এগিয়ে যায় স্প্যানিশরা। আজপিলইকুয়েতার ক্রস থেকে দারুণ হেড করে দলকে এগিয়ে দেন অ্যাথলেটিকো মাদ্রিদের এই তারকা।

এর পরেও আক্রমণ চালিয়ে যায় স্প্যানিশরা। ফলে প্রথমার্ধে জাপান বলার মত তেমন কোনোই আক্রমণ করতে পারেনি। ফলে পজিশন অনেকটা ব্যাকফুটে ছিল জাপান। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই নিজেদের সর্বশক্তি উজাড় করে দেন জাপানের ফুটবলাররা। এতেই বাজিমাত করে এশিয়ার দলটি। মাত্র ১৮ শতাংশ বল নিজেদের পায় নিয়েই বিশ্বচ্যাম্পিয়নদের পরাজয়ের স্বাদ পাইয়ে দেন জাপানিরা।

এদিক বিরতি থেকে ফিরেই ৪৮ মিনিটে গোল করে জাপানকে সমতায় ফেরান প্রথমার্ধের একাদশ থেকে বদলি হিসেবে নামা দোয়ান। এই গোলের রেশ কাটতে না কাটতে আবার গোল করে লিড নিয়ে নেয় জাপান। যদিও গোলটি নিয়ে কিছুটা বিতর্ক থাকতেই পারে মানুষের মনে।

৫১তম মিনিটে স্পেনের রক্ষণে বাম পাশ থেকে আক্রমণ করে জাপান। এতে মিতোমার ক্রস থেকে বল পেয়ে যান তানাকা। ফলে সহজেই গোল করে দলকে জয়ের স্বপ্ন দেখান তানাকা। তবে অফসাইডের শঙ্কা থাকলেও রেফারি ভিএআর প্রযুক্তির সহায়তা নিয়ে জাপানের গোলকে বৈধ বলে ঘোষণা করেন। ফলে জাপানও পায় ২-১ গোলের লিড।

৭১ মিনিটে আবারও গোলের সুযোগ পায় জাপান। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন আসানো। শুরুর মতো শেষ দিকেও স্পেন গোল শোধে মরিয়া হয়ে ওঠে। তবে আক্রমণ চালালেও গোলমুখে তেমন চাপ সৃষ্টি করতে পারেনি। ফলে ২-১ ব্যবধানে জিতে যায় জাপান। সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নক আউট রাউন্ডে পা রাখলো জাপান।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…