খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঘানার বিপক্ষে জয়েও অশ্রুসিক্ত বিদায় উরুগুয়ের

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২, ১১:৪৬ অপরাহ্ণ
ঘানার বিপক্ষে জয়েও অশ্রুসিক্ত বিদায় উরুগুয়ের

প্রথম সুযোগটা এলো ঘানার কাছেই। তারা পেয়ে গেল পেনাল্টি, কিন্তু খুঁজে পেলো না জালের দেখা।

এরপর যেন নিজেদের নতুন করে খুঁজে পেলো উরুগুয়ে। ছয় মিনিটের ব্যবধানে তারা দিলো দুই গোল।
কিন্তু বাকি সময়ে আর একবারও পারলো না বল জড়াতে। জয়ের পরও বিশ্বকাপ থেকে বিদায় নিতে হচ্ছে উরুগুয়ের।

শুক্রবার আল জানুব স্টেডিয়ামে গ্রুপ ‘এইচ’ এর ম্যাচে ঘানাকে ২-০ গোলে জয় হারিয়েছে উরুগুয়ে। কিন্তু তাদের সমান পয়েন্ট ও গোল ব্যবধান নিয়েও ফেয়ার প্লেতে এগিয়ে থাকায় দক্ষিণ কোরিয়া চলে গেছে শেষ ষোলোতে। এই গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে পর্তুগাল।

ম্যাচের ১৬তম মিনিটে প্রথম সুযোগ আসে ঘানার সামনে। জর্দান আইয়ের বাঁ পাশ থেকে নেওয়া শট ঠিকঠাক ঠেকাতে পারেননি উরুগুয়ের গোলরক্ষক রসেত। দ্বিতীয় চেষ্টায় বল আটকাতে গিয়ে তিনি ধাক্কা খান আন্দ্রে আইয়ের সঙ্গে। পরে ভিএআরের সাহায্য নিয়ে রেফারি এটিকে পেনাল্টি দেন।

তবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয় ঘানা। আন্দ্রে আইয়ে শট নিতে সময় নেন বেশি, তার দুর্বল শট বাঁ পাশে ঝাঁপিয়ে ঠেকান রসেত। এরপর যেন ছন্দ খুঁজে পায় উরুগুয়ে।

কিছুক্ষণ পরই দারুণ এক সুযোগ তৈরি করেন ডারউইন নুনেস। ঘানার গোলরক্ষক জায়গা থেকে বেরিয়েও এসেছিলেন। কিন্তু নুনেসের শট ঠেকিয়ে দেন সালিসু। গোলের জন্য অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি উরুগুয়েকে।

২৬তম মিনিটে গোল করেন সিউরিসিয়ান দে আররাসেতা। প্রথমে লুইস সুয়ারেসের দুর্বল শট ঠেকান ঘানার গোলরক্ষক। ফিরতি শটে গোল করেন তিনি। এটাই এবারের বিশ্বকাপে উরুগুয়ের প্রথম গোল ছিল।

এর ছয় মিনিট পর দ্বিতীয় গোল পেয়ে যায় তারা। এবারও গোলদাতা সেই দে আররাসেতা। আরও একবার সুয়ারেসের কাছ থেকে বল পেয়ে গোল করেন তিনি। বিরতির আগে আরও কয়েকটি আক্রমণ করলেও গোলের দেখা পায়নি উরুগুয়ে।

দ্বিতীয়ার্ধে দুই বদল আসে ঘানার একাদশে। ৪৭ মিনিটে দারুণ এক সুযোগও পায় তারা। কিন্তু বাবা বক্সের ভেতর বল পেয়েও মারেন পোস্টের বাইরে দিয়ে। ৭৬ মিনিটে ভালভার্দের শট আটকে দেন ঘানার গোলরক্ষক। এক মিনিট পর কুদুস সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। শেষদিকে আরও কিছু সুযোগ এলেও কাজে লাগাতে পারেনি কোনো দল।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…