ফুটবল বিশ্বকাপ: দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
আজ রাতের দুটি ম্যাচ দিয়ে শেষ হয়ে গেলো কাতার বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা। এবং এরই মধ্যে নির্ধারণ হয়ে গেছে কোন ১৬টি দল উঠলো দ্বিতীয় রাউন্ডে এবং কে কার মুখোমুখি হবে। ৩ ডিসেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা।
রাতে ব্রাজিলে বিপক্ষে ১-০ গোলে জিতেও বিদায় নিয়েছে আফ্রিকান দেশ ক্যামেরুন। অন্যদিকে হেরেও গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল। কারণ, সুইজারল্যান্ড জিতলেও গোল ব্যবধানে এগিয়েছিলো ব্রাজিলিয়ানরাই।
রাতের অন্য খেলায় সুইজারল্যান্ডের কাছে ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছে সার্বিয়া। কারণ হারলেই বিদায়, জিতলে শেষ ষোলো, পরিষ্কার এই সমীকরণ ছিল তাদের সামনে।
সূচি অনুসারে ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন দ্বিতীয় রাউন্ডে খেলবে এইচ গ্রুপের রানারআপের সঙ্গে। সে হিসেবে জি গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিল দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষ হিসেবে পেলো এইচ গ্রুপের রানারআপ দক্ষিণ কোরিয়াকে। আর এইচ গ্রুপের চ্যাম্পিয়ন পর্তুগাল পেলো জি গ্রুপের রানারআপ সুইজারল্যান্ডকে।
এক নজরে দেখে নেয়া যাক, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
৩ ডিসেম্বর, শনিবার নেদারল্যান্ডস : যুক্তরাষ্ট্র রাত ৯টা
৩ ডিসেম্বর, শনিবার আর্জেন্টিনা: অস্ট্রেলিয়া রাত ১টা
৪ ডিসেম্বর, রোববার ফ্রান্স : পোল্যান্ড রাত ৯টা
৪ ডিসেম্বর, রোববার ইংল্যান্ড : সেনেগাল রাত ১টা
৫ ডিসেম্বর, সোমবার জাপান : ক্রোয়েশিয়া রাত ৯টা
৫ ডিসেম্বর, সোমবার ব্রাজিল : দক্ষিণ কোরিয়া রাত ১টা
৬ ডিসেম্বর, মঙ্গলবার মরক্কো : স্পেন রাত ৯টা
৬ ডিসেম্বর, মঙ্গলবার পর্তুগাল: সুইজারল্যান্ড রাত ১টা


আপনার মতামত লিখুন