আওয়ামী লীগ উন্নয়নের পথে, ধ্বংসের রাজনীতিতে বিএনপি
ডিজিটাল উন্নয়নের রোল মডেল শেখ হাসিনা
২৯ প্রকল্পের উদ্বোধন ও ৬টির ভিত্তিপ্রস্তর
দেশ ও জনগনের উন্নয়নের পথে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর খালেদা জিয়া মানুষের ধ্বংসই দেখিয়েছেন। তবে সন্ত্রাস আর জঙ্গীবাদের স্থান নেই এদেশে। ১ হাজার ৩৪ বিলিয়ন রিজার্ভ রয়েছে। খাদ্য উৎপাদন পাঁচগুণ বৃদ্ধি করা পেয়েছে। এখন ৫৩ লাখ শিক্ষার্থী বৃত্তি পাচ্ছে। খাদ্য, বিদ্যুত আর জ¦ালানী নিয়ে আর কষ্ট করতে হবে না। এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না। সবাই উৎপাদনে এগিয়ে আসুন। সাড়ে ৫শ’ আধুনিক মসজিদ নিমার্ণ করা হয়েছে।

কর্ণফুলী নদীর উপর আর কোন ব্রীজ নিমার্ণের কথা না ভেবে টানেল নিমার্ণের কথা বলেছিলেন মহিউদ্দিন ভাই। কিন্তু টানেল নিমার্ণ হয়েছে ঠিকই আনোয়ারায় আরেকটি শহরও হয়েছে কিন্তু মহিউদ্দিন ভাই দেখে যেতে পারেননি। আমার বাবা এদেশের মানুষের স্বাধীনতা চেয়েছেন। রবিবার চট্টগ্রামের প্রলোগ্রাউন্ড মাঠে আওয়ামীলীগের মহা সমাবেশে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভােনেত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। দেশের উন্নয়নের জন্য আওয়ামী লীগের এই মহা সমাবেশ থেকে নৌকা মাকার্য় ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ ৪ ডিসেম্বর রবিবার চট্টগ্রাম মহানগর এবং উত্তর-দক্ষিণ জেলা আওয়ামীলীগের মহাসমাবেশের আয়োজন করা হয় চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে। ২০১২ সালের ২৮ মার্চে সর্বশেষ এই মাঠে নৌকার পক্ষে ভোট চাইতে এসেছিলেন প্রধানমন্ত্রী। সেই একই মাঠে আবারো দীর্ঘ ১০ বছর পর নৌকার পক্ষে ভোট চেয়ে উন্নয়নের কথাই বলে গেলেন। তিনি এই জনসমুদ্রে উদ্বোধেন করলেন চট্টগ্রামের উন্নয়নের ২৯ প্রকল্পের। একই সঙ্গে আরো ৬টি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিকেল সোয়া ৪টা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ ৫০ মিনিটের বক্তব্যে বলেন, ‘অনারা কেন আছন, তোয়ারার লাই আর ফেট ফুরের’ আজ আপনাদের কাছে আসতে পেরে আমি খুবই আনন্দিত। জাতির পিতার দেশ আজ আন্তর্জাতিক মযার্দা পেয়েছে। ১৯৮৮ সালে ২৪ জানুয়ারী লাল দিঘীর ময়দানে আমাদের ৩০ জন নেকমীর্কে গুলি করে হত্যা করা হয়েছিল। আমিও হত্যার শিকার হতে পারতাম। অনেক কষ্টে আমাকে রক্ষা করা হয়েছে। জিয়াউর রহমান কতজনকে হত্যা করেছে তা অজানা নয়। খালেদা জিয়াও কম হত্যা করেনি লাশও গুম করেছে। ২০০১ সালের নিবার্চনের পর বৌদ্ধ, হিন্দু ও খ্রীষ্টান কেউই রক্ষা পায়নি বিএনপি জামায়াত জোট সরকারের হাত থেকে। সারা বাংলাদেশে এই তান্ডব বিএনপি জামায়ায়াত জোট সরকার চালিয়েছিল। সন্ত্রাস আর জঙ্গীবাদ ছাড়া আর কিছুই তারা এ পর্যন্ত দিতে পারে না। ৭৫’র ১৫ আগস্ট জাতির পিতাকে খুনের পর কারা ক্ষমতায় এসেছে? রাজাকার আর রাজাকারদের দোসর। যে কারনে বাংলাদেশ আর সামনে এগুতে পারেনি। জাতির পিতার নেতৃত্বে মানুষ বিজয় অর্জন করেছে বিজয়ী জাতি হিসেবে মুক্তিযুদ্ধের ইতহাস আর মুক্তিযুদ্ধের চেতনা আমরা ধারণ করি।
প্রধানমন্ত্রী চট্টগ্রামে ২৯ প্রকল্পের উদ্বোধন ও ৪ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন : চট্টগ্রামের পলোগ্রাউন্ড জনসভার মাঠ থেকে ২৯টি প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি নতুন করে ৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন।
গতকাল রোববার দুপুর পৌনে ৩টায় চট্টগ্রাম নগরের সিআরবি হয়ে পলোগ্রাউন্ডে মাঠে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাঠে এসেই ২৯টি প্রকল্পের উদ্বোধন করেন এবং চার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
এর আগে ভাটিয়ারির বাংলাদেশ মিলেটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজের অনুষ্ঠানে অংশ গ্রহণ শেষে হেলিকপ্টারে করে এম এ আজিজ স্টেডিয়ামে নামেন প্রধানমন্ত্রী।
প্রকল্প সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উদ্বোধন হওয়া প্রকল্পগুলো হল—জেলার ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলায় হালদা নদী ও ধুরং খালের তীর সংরক্ষণ ও বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প, সন্দ্বীপ উপজেলার ৭২ নং পোল্ডারের ভাঙন প্রবণ এলাকায় স্লোপ প্রতিরক্ষা কাজের মাধ্যমে পুনর্বাসন (১ম সংশোধিত) প্রকল্প ও বাঁশখালী উপজেলার ৬৪/১এ, ৬৪/১বি এবং ৬৪/১সি পোল্ডারের সমন্বয়ে ক্ষতিগ্রস্ত অংশের স্থায়ী পুনর্বাসন প্রকল্প (২য় সংশোধিত)।
কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে সীতাকুন্ড টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ফটিকছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এবং রাউজান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ উদ্বোধন করা হয়।
কোতয়ালী থানাধীন দারুল উলুম আলীয়া মাদ্রাসার একটি ৬ তলা ভবন এবং সীতাকুন্ড টেকনিক্যাল স্কুলে একটি ৫ তলা ভবন ও একটি ৪ তলা প্রশাসনিক ভবন, ওয়ার্কশপ, একতলা সার্ভিস এরিয়া ও বৃষ্টির পানি সংরক্ষণসহ ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীনে কোতয়ালী থানাধীন গুল-এ জার বেগম সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ তলা ভবন, কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ তলা ভবন, চট্টগ্রাম সরকারি কলেজে ১০ তলা একাডেমিক ভবন, কুসুমকুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ তলা ভবন, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের ৬ তলা ভবন, মিরসরাই উপজেলার করেরহাট কেএম উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবন, পাঁচলাইশ থানাধীন বন গবেষণাগার উচ্চ বিদ্যালয়ের ৬ তলা ভবন, বোয়ালমারী উপজেলাধীন হাজী মোহাম্মদ জানে আলম উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবন, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবন, সন্দ্বীপের সন্তোষপুর উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবন এবং ডবলমুরিং থানাধীন সরকারি সিটি কলেজে ১০ তলা একাডেমিক ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়।
পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটি ভবন সম্প্রসারণ, সরকারী মুসলিম উচ্চ বিদ্যালয়ের লালদিঘী মাঠের ৬ দফা মঞ্চ নির্মাণসহ সংস্কার কাজ এবং খুলশী থানাধীন সিএমপি উচ্চ বিদ্যালয়ের একটি ভবনের সম্প্রসারণ কাজ উদ্বোধন করা হয়।
স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে উদ্বোধন হওয়া প্রকল্পগুলো হলো : মীরসরাইয়ে হিংগুলি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং লোহাগড়ায় চুনতি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের নির্মাণ কাজ। শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিটাক চট্টগ্রাম কেন্দ্রের নারী হোস্টেল নির্মাণকাজও উদ্বোধন হতে যাচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে নাসিরাবাদ শিক্ষানবিসি প্রশিক্ষণ দপ্তর সংস্কার ও আধুনিকায়ন কাজ।
উদ্বোধনের তালিকায় থাকা অন্যান্য প্রকল্প হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের অধীনে দেওয়ানহাটে হর্টিকালচার সেন্টারে একটি প্রশিক্ষণ কেন্দ্র ও অফিস, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অধীনে ‘দুইটি উচ্চ ক্ষমতাসম্পন্ন (প্রতিটি ৫০০০ বিএইচপি/ ৭০ টন বোলার্ড পুল) টাগবোট সংগ্রহ’ শীর্ষক প্রকল্প ও ‘চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ড এবং টার্মিনালের জন্য প্রয়োজনীয় ইক্যুইপমেন্ট সংগ্রহ শীর্ষক প্রকল্প।
এসব প্রকল্পের বাইরে আরও চারটি প্রকল্পের ভিত্তি স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেগুলো হচ্ছে— নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রামের মিরসরাই ও সন্দ্বীপ অংশে জেটিসহ আনুষাঙ্গিক স্থাপনাদি নির্মাণ, আনোয়ারায় বাংলাদেশ মেরিন একাডেমির আধুনিকরণ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে পাঁচলাইশ আবাসিক এলাকায় আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন জাতিসংঘ সবুজ উদ্যান স্থাপন এবং বিদ্যুৎ বিভাগের অধীনে চট্টগ্রামস্থ বিপিসি ভবন নির্মাণ কাজের।
২৪ ঘণ্টা/জেআর


আপনার মতামত লিখুন