কাতালগঞ্জে এসিএম টার্ফ ডিজিটাল মিনি খেলার মাঠ উদ্বোধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২, ৯:০৯ রাত
কাতালগঞ্জে এসিএম টার্ফ ডিজিটাল মিনি খেলার মাঠ উদ্বোধন

তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধূলায় উদ্বুদ্ধ করতে কাতালগঞ্জ এলাকায় চালু করা হয়েছে এসিএম টার্ফ ডিজিটাল মিনি খেলার মাঠ।

গতকাল রাত ৮টার দিকে নগরের কাতালগঞ্জ এলাকায় এ খেলার মাঠের উদ্বোধন করা হয়। মোহাম্মদ রাসেদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নূর মোস্তফা টিনু, লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত বেলাল, আবুল হাসেম রাজা, কাতালগঞ্জ হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক মো. জসিম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে আমরা যে হারে বাণিজ্যিক জীবনযাপনে অভ্যস্ত। আমাদের খালি জায়গা কমে আসছে। যার ফলে আগামী প্রজন্ম এক সময় খেলাধুলার প্রতি অনীহা প্রকাশ করবে। তাই আজকে যে এই এসিএম টার্ফ ডিজিটাল মিনি মাঠ এর উদ্যোগ নিয়েছে তাদেরকে সাধুবাদ জানায়। যার কারণে আগামী প্রজন্ম খেলাধুলার মাধ্যমে নিজেদের প্রকাশ করতে পারবে।

Feb2
Feb2