খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

তৃতীয় স্থানের লড়াইয়ে আজ ক্রোয়েশিয়ার সামনে মরক্কো

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ১০:৫৩ পূর্বাহ্ণ
তৃতীয় স্থানের লড়াইয়ে আজ ক্রোয়েশিয়ার সামনে মরক্কো

কাতার বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি হতে যাচ্ছে ক্রোয়েশিয়া ও মরক্কো। বাংলাদেশ সময় রাত ৯টায় আল রাইয়ানের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচে দুই দলের কোন একটা দল শেষটা রাঙিয়ে হবেবিশ্বকাপের তৃতীয় সেরা দল।

‘সমতা ভাঙার’ প্রশ্ন সবার আগে আসে কারণ দল দুটি এবারের বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে আজ। বিশ্বকাপে একই গ্রুপে ছিল ক্রোয়েশিয়া ও মরক্কো। গোলশূন্য সমতায় শেষ হয়েছিল সেই ম্যাচটি।

গ্রুপ পর্যায়ের মতো তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সমতায় ম্যাচ শেষ হওয়ার সুযোগ নাই। নির্ধারিত সময়ে ম্যাচ নিষ্পত্তি না হলে অতিরিক্ত সময়, এবং সেখানেও নিষ্পত্তি না হলে টাইব্রেকার।

প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ৩-০ গোলে হারে ক্রোয়েশিয়া। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলে হারে দল দুটিকে ফের মুখোমুখি দাঁড় করিয়েছে।

এবারের বিশ্বকাপের ‘এফ’ গ্রুপে মরক্কো ও ক্রোয়েশিয়া নিজেদের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করে। এরপর মরক্কো বেলজিয়ামকে ২-০ গোলে এবং কানাডাকে হারায় ২-১ গোলে। শেষ ষোলোতে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোলশূন্য ড্র ম্যাচে মরক্কো টাইব্রেকারে স্পেনকে ৩-০ গোলে হারানোর পর কোয়ার্টার ফাইনালে আফ্রিকার দেশটি পর্তুগালকে হারায় ১-০ গোলে।

অন্যদিকে, প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়া কানাডাকে হারায় ৪-১ গোলে, এরপর বেলজিয়ামের সঙ্গে ড্র হয় ম্যাচ গোলশূন্য সমতায়। শেষ ষোলোতে জাপানের বিপক্ষে ম্যাচটি ১-১ গোলে সমতায় শেষ হলে টাইব্রেকারে ক্রোয়াটরা ম্যাচ জেতে ৩-১ গোলে। কোয়ার্টার ফাইনালে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে ক্রোয়েশিয়া ওঠে যায় সেমিফাইনালে। ব্রাজিলের সঙ্গে ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশূন্য সমতার পর অতিরিক্ত সময়ে ১-১ গোলে শেষ হয়। এরপর টাইব্রেকারে ক্রোয়াটরা ম্যাচটি জিতে নেয় ৪-২ গোলে।

বিশ্বকাপে এবারের আসরের গ্রুপ পর্যায় বাদে আর কখনই মুখোমুখি হয়নি ক্রোয়েশিয়া ও মরক্কো। বিশ্বকাপ ছাড়া ১৯৯৬ সালে একবার দল দুটি পরস্পরের বিপক্ষে খেলেছিল। কিং হাসান ইন্টারন্যাশনাল কাপের সেমিফাইনালের ম্যাচটির ফলাফল নির্ধারিত হয়েছিল টাইব্রেকারে, যেখানে ৭-৬ গোলে জিতেছিল ক্রোয়েশিয়া। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ওই ম্যাচটি ২-২ গোলে সমতায় ছিল।

বিশ্বকাপে এবারই প্রথম সেমিফাইনাল পর্যায়ে এসে স্থান নির্ধারণী ম্যাচ খেলছে আরব আফ্রিকান দেশ মরক্কো। এটাই বিশ্বকাপের তাদের সর্বোচ্চ অর্জন। অন্যদিকে, ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া ১৯৯৮ বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয় হয়েছিল।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…