পটিয়ায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী গুরতর আহত
সনজয় সেন,পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে দ্রুতগামী পিকআপের ধাক্কায় গুরতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ১১টার সময় ছোট মাহিন্দ্র পিকআপের ধাক্কায় মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায় এবং এর আরোহী মোঃ হেলাল উদ্দিন(২৮) গুরুতর আহত হন।
আহত যুবকের বাড়ি পটিয়া উপজেলার দঃ শ্রীমাই গ্রামে।
পটিয়া হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ গিয়াস উদ্দিন ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, আহত যুবকের মাথায় প্রচন্ড আঘাত লেগেছে অবস্থা খারাপ দেখে দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।


আপনার মতামত লিখুন