সীতাকুণ্ডে বিএনপি নেতা ও পৌর কাউন্সিলর আজাদ গ্রেপ্তার
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড পৌরসভার কাউন্সিল ও উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য শামছুল আলম আজাদকে গ্রেফতার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।
আজাদ পৌরসভার ৩নং ছোবহানবাগ ওয়ার্ডের পরপর ৩বার নির্বাচিত কাউন্সিলর। পুলিশ গতরাতে তার বাসা থেকে তাকে গ্রেফতার করে। এছাড়া বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভূক্ত আরো ৩ আসামিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত অন্যান্য আসামিরা হলো, পৌরসভার বাস স্টেশনের সামনে থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সাকিবুল হাসান(১৯), পরোয়ানা ভূক্ত আসামী মোঃ আব্দুল আজিজ(২৫) ও আব্দুল গনি প্রঃ সিজার(৪০)।
সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহম্মেদ বলেন, আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাদেরকে গ্রেপ্তার করে গতকাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে বিএনপির নেতা ও কাউন্সিলর আজাদকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন বলেন কোন মামলা না থাকা সত্বেও পুলিশ বিএনপির নেতা ও কাউন্সিলর আজাদকে হয়রানি করার লক্ষে গ্রেপ্তার করেছে।


আপনার মতামত লিখুন