খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম মেডিকেলের রোগী কল্যাণ সমিতিকে ১০ লক্ষ টাকা অনুদান দিলেন শিক্ষা উপমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩, ৬:৩৯ অপরাহ্ণ
চট্টগ্রাম মেডিকেলের রোগী কল্যাণ সমিতিকে ১০ লক্ষ টাকা অনুদান দিলেন শিক্ষা উপমন্ত্রী

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতি কে ১০ লক্ষ টাকা অনুদান প্রদান করলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে নগরীর চশমা হিলের বাসভবনে মরহুম এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য, চমেকহা ব্যবস্থাপনা কমিটির সভাপতি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল‍্যাণ সমিতির সভাপতি ও চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম আহসান এবং সাধারণ সম্পাদক ও সমাজসেবা অফিসার অভিজিৎ সাহার হাতে নগদ দশ লক্ষ টাকার অনুদান হস্তান্তর করেন।

হস্তান্তর কালে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, সর্বশেষ আমি যখব রোগী কল্যাণ সমিতি অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেলে যায় তখন কাজী মোহাম্মদ আলী নিজের জীবনের বহু কষ্টের অর্জিত ৫০ লক্ষ টাকা ১৮ বছরের কম বয়সী ক্যান্সার রোগীদের চিকিৎসা প্রদানের জন্য রোগী কল্যাণ সমিতি-কে দান করেন। তিনি এই টাকা সঞ্চয় করতে গিয়ে চাকরি জীবনে অনেক বেলা দুপুরের খাবার পর্যন্ত গ্রহণ করেননি। তার এই মহৎ উদ্যোগ দেখে আমি উদ্বুদ্ধ হই এবং সিদ্ধান্ত গ্রহণ করি উনার মত না হলেও ক্ষুদ্র কিছু অর্থ রোগী কল্যাণ সমিতিতে দান করবো। তারই অংশ হিসেবে রোগী কল্যাণ সমিতি কে দশ লক্ষ টাকা প্রদান করলাম। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আপদে-বিপদে মানুষের পাশে থাকতে। আমি মনে করি এই অনুদান প্রদানের মাধ্যমে আমি বঙ্গবন্ধু কন্যার নির্দেশও পালন করেছি।

শিক্ষা উপমন্ত্রী আরো বলেন, আমি মনে করি জনাব কাজী মোহাম্মদ আলী’র এই দানে উৎসাহী হয়ে বিত্তশালীদের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সাধারণ মানুষের কল্যাণে এগিয়ে আসবে। আর এর মাধ্যমে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ তৈরি হলে সরকারের উপরেও চাপ অনেক টা কমবে এবং সাধারণ মানুষ অনেক বেশি উপকৃত হবে বলে আমি মনে করি।

এই সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সমাজ কল‍্যাণ পরিষদের সদস্য ও রোগী কল‍্যাণ সমিতির সহসভাপতি সৈয়দ মোরশেদ হোসেন, তথ‍্য ও প্রকাশনা সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্ল‍্যাহ, পাঠাগার সম্পাদক জিয়াউদ্দিন খালেদ চৌধুরী, দানশীল ব‍্যক্তিত্ত্ব কাজী মোহাম্মদ আলী এবং সোশ‍্যাল ইসলামী ব‍্যাংক লি: এর ব‍্যবস্থাপক খোদা বকস তৌহিদ, চমেকহা ইর্ন্টাণ চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ সৌমিক বড়ুয়া, সাধারণ সম্পাদক ডাঃ মুশফিকুন ইসলাম আরাফ প্রমুখ।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…