নাসিরাবাদে খাল ভরাট করায় বিএসআরএমকে ৫০ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩, ১২:৩০ রাত
নাসিরাবাদে খাল ভরাট করায় বিএসআরএমকে ৫০ হাজার টাকা জরিমানা

নগরীর নাসিরাবাদ শিল্প এলাকায় নির্মাণ কাজের মাটি ফেলে খাল ভরাট করে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে বিএসআরএম প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (৩ জানুয়ারী সিটি কর্পোরেশনের উদ্যোগে মোবাইল কোর্টের এ অভিযান পরিচালিত হয়। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এতে নেতৃত্ব দেন।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

Feb2
Feb2