ফৌজদারহাটে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিলো শুকতারা পার্কসহ শতাধিক অবৈধ স্থাপনা
সীতাকুণ্ড উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়নের উত্তর সলিমপুর মৌজার ১নং খাস খতিয়ানের ১নং দাগের ফৌজদারহাট টোল রোডের পাশে শুকতারা পার্ক ও এর আশপাশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে থাকা ১৯৪ দশমিক ৯৮ একর সরকারী জায়গা উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। উদ্ধারকৃত জায়গার মূল্য প্রায় একশ কোটি টাকা। উচ্ছেদের পর পরই সীমানা চিহ্নিত করে লাল পতাকা এবং সরকারি সাইনবোর্ড টাঙানো হয়।
আজ বুধবার (৪ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম। এসময় বেড়িবাঁধ সংলগ্ন প্রায় শতাধিক দোকান, ঘর এবং শুকতারা নামে একটি পার্ক বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।
অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে এ স্থাপনা গুলো অবৈধভাবে স্থাপন করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা রমরমা ব্যবসা করে আসছে স্থানীয় কিছু ব্যক্তি। নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম বলেন, স্থানীয় কিছু ব্যক্তি বেশ কয়েক বছর ধরে সরকারী জায়গা দখল করে পার্ক ও দোকানপাট তৈরী করে দখল করে রাখে।
চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে আমরা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ১৯৪ দশমিক ৯৮ একর জায়গা উদ্ধার উদ্ধার করি। যার আনুমানিক মূল্য এক হাজার কোটি টাকা। উচ্ছেদ অভিযানে সীতাকুণ্ড মডেল থানা, ফৌজদারহাট ফাঁড়ির পুলিশ এবং ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
২৪ঘণ্টা/জেআর


আপনার মতামত লিখুন