খুঁজুন
রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুবাইয়ের মুশরিফ পার্কে জমজমাট নববর্ষ ও বর্ষপূর্তি উদযাপন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩, ১১:৫৮ পূর্বাহ্ণ
দুবাইয়ের মুশরিফ পার্কে জমজমাট নববর্ষ ও বর্ষপূর্তি উদযাপন

আরব আমিরাত প্রতিনিধি: প্রবাসে কাজের একঘেয়েমী দূর করে নিজ এলাকার সকল প্রবাসীদের মাঝে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার সত্তারকূল হযরত মাওলানা রমজান আলী স্মৃতি সংসদ প্রবাসী শাখার ৫ম বর্ষপূর্তি ও ইংরেজি নববর্ষ উপলক্ষে পূর্ণমিলনী ২০২৩ জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২০২৩ সালের প্রথম দিন রবিবার দুবাইয়ের মুশরিফ পার্কে দিনব্যাপি খেলাধুলা, খানাপিনা, আলোচনা, পুরুস্কার বিতরন, রাফেল ড্রসহ নানা আয়োজনে অনুষ্ঠানটি ভরপুর ছিল।

অনুষ্ঠানে আমিরাতের বিভিন্ন প্রান্ত হতে স্মৃতি সংসদের কর্মকর্তা সদস্য এবং আমিরাতে অবস্থানরত একই এলাকার প্রবাসীদের সরব উপস্থিতি মুশরিফ পার্কের এক প্রান্ত যেন মিনি বাংলাদেশের একটি গ্রামে পরিণত হয়।

প্রানবন্ত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমিরাতের আল নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ন,আ, ম বদরুদ্দীন।

সংগঠনের সভাপতি এম আবদুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠান ( আলোচনা, পুরুষ্কার বিতরণ ও রাফেল ড্র পর্ব)পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ আজম খান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহাজাহান।

হামীম আবদুল্লাহর কুরআন তেলোওয়াতের পর অনুষ্ঠানে ইসলামী কুইজ পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ এয়াছিন। অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা দৈনন্দিন ইসলামের বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানের খেলাধুলাসহ অন্যান্য ইভেন্টগুলো পরিচালনা করেন যথাক্রমে মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ রফিক, সোহেল চৌধুরী, দুলাল চৌধুরী,মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ মোজাম্মেল, মোহাস্মদ আলমগীর, আলিমুজ্জান, মোহাম্মদ জাগের প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য যে, অনুষ্ঠানে রাফেল ড্রয়ের বিজয়ী রিমন ও শামিমা আকতার আল নুর ফাউন্ডেশনর সৌজন্যে ওমরাহ প্যাকেজে ওমরাহ হজ্ব করতে পারবেন।

Feb2

জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব : প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ১:১৪ অপরাহ্ণ
জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব : প্রধানমন্ত্রী

জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (০৩ মে) রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে ৪দিন ব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমি আরেকটু পরিষ্কার করে আপনাদের সামনে তুলে ধরতে চাই। নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ। আমরা সেই সব কিছু অর্থাৎ আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদ এটার প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাই।

তিনি বলেন, আমরা এ ব্যাপারে বদ্ধপরিকর। আমি আশা করব, আপনারা আপনাদের মেধা ও যোগ্যতা দিয়ে জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিটি প্রতিশ্রুতি, দক্ষতার সঙ্গে বাস্তবায়নে ভূমিকা রাখতে সক্ষম হবেন, ইনশাআল্লাহ।

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ১১:২২ পূর্বাহ্ণ
সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮

সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজারে ট্রাক ও পিকআপের সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। রোববার (৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের তেলিবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। নিহতদের বেশিরভাগ নির্মাণ শ্রমিক বলে জানা গেছে। তারা সিলেট থেকে সুনামগঞ্জ যাচ্ছিলেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মঞ্জুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি পিকআপে করে বেশ কয়েকজন শ্রমিক সিলেট থেকে সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন। তেলিবাজার এলাকায় যাওয়ার পর উল্টো দিক থেকে আসা কাঁঠালভর্তি একটি ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়।

মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে এসএমপি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মঞ্জুরুল আলম বলেন, সংঘর্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

শাহ আমানতে ১৩৪৫ কার্টন সিগারেট জব্দ

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ণ
শাহ আমানতে ১৩৪৫ কার্টন সিগারেট জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান পরিচালনা করে ১৩৪৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে। শনিবার (২ মে) রাত ১০টা ৫০ মিনিটের দিকে আন্তর্জাতিক আগমন হলে এ অভিযান চালানো হয়।

বিমানবন্দর সূত্র জানায়, মাস্কাট থেকে আসা সালাম এয়ারের একটি ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ২৮০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। একই সময় আগমন হলের ১ নম্বর লাগেজ বেল্টে যাত্রীবিহীন অবস্থায় আরও ১০৬৫ কার্টন সিগারেট পাওয়া যায়। সব মিলিয়ে ১৩৪৫ কার্টন সিগারেট জব্দ করা হয়।

আটক যাত্রীর নাম মো. শামসুদ্দিন। বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। তবে আটক যাত্রীকে প্রাথমিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অভিযানে বিমানবন্দর এনএসআই ও ডিজিএফআইয়ের নেতৃত্বে কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স অংশ নেয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, জব্দ করা সিগারেটের ওপর আনুমানিক ২৭ লাখ ৩০ হাজার টাকা রাজস্ব প্রযোজ্য। পণ্যগুলো বিভাগীয় স্মারক (ডিএম) মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।

তিনি বলেন, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ রোধ ও রাজস্ব ফাঁকি ঠেকাতে নজরদারি অব্যাহত থাকবে।