খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে মাসব্যাপী সিএমএসএমই বাণিজ্য মেলা কাল পলোগ্রাউন্ডে শুরু

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩, ৯:০৩ অপরাহ্ণ
চট্টগ্রামে মাসব্যাপী সিএমএসএমই বাণিজ্য মেলা কাল পলোগ্রাউন্ডে শুরু

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে আগামীকাল শনিবার মাসব্যাপী তৃতীয় বাংলাদেশ সিএমএসএমই বাণিজ্য মেলা ২০২৩ নগরীর পলোগ্রাউন্ডে শুরু হচ্ছে।

ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি বিকেল ৪ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন ঘোষণা করবেন।

মেলা আয়োজন উপলক্ষে আজ বেলা ১১ টায় চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিডব্লিউসিসিআই) হোটেল আগ্রাবাদের কর্ণফুলি হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড্ ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিডব্লিউসিসিআই’র প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক এবং তৃতীয় বাংলাদেশ সিএমএসএমই বাণিজ্য মেলা ২০২৩-এর চেয়ারপার্সন জেসমিন আক্তার। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা, সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও এফবিসিসিআই’র পরিচালক ডা. মুনাল মাহবুব, ভাইস প্রেসিডেন্ট রেখা আলম চৌধুরীসহ সিডব্লিউসিসিআই’র পরিচালক ও সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এতে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি, সংসদ সদস্য এমএ লতিফ এমপি, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম চেমন আরা তৈয়ব (সাবেক এমপি), এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন ড. মো. মাসুদুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার) পিপিএম (বার), চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মাহবুবুল আলম। সম্মানিত অতিথি থাকবেন সিএমএসএমই ব্যাংকিং স্পেশালিস্ট আলী সাবেত।

সংবাদ সম্মেলনে বলা হয়, মেলায় ছোট-বড় প্রায় ৩০০ স্টল এবং ৮ টি প্যাভেলিয়ন থাকছে। এছাড়া নারী উদ্যোক্তাদের স্বল্পমূল্যে ক্ষেত্রবিশেষে বিনামূল্যে অংশগ্রহণের সুযোগ প্রদান করা হয়েছে। মেলার নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ ক্যাম্প, সিসি টিভি ক্যামেরা, বেসরকারি নিরাপত্তা রক্ষীসহ প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হবে। বিদ্যুৎ সংযোগের জন্য বৈদ্যুতিক সাব-স্টেশন ও সার্বক্ষণিক উচ্চ ক্ষমতাসম্পন্ন জেনারেটর স্থাপন করা হয়েছে। প্রয়োজনীয় সংখ্যক পুরুষ ও মহিলা টয়লেট, সার্বক্ষণিক পানি সরবরাহ, সিটি কর্পোরেশনের সহযোগিতায় পরিস্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা রাখা হয়েছে। মেলার প্রবেশ টিকেটের মূল্য রাখা হয়েছে ২০ টাকা। মেলার শেষ দিন প্রবেশ টিকেটের ড্র অনুষ্ঠিত হবে, যেখানে মোটরসাইকেলসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।

লিখিত বক্তব্যে জানানো হয়, শিশুদের বিনোদনের জন্য আকর্ষণীয় বিনোদন পার্কসহ নগরীর স্কুলগুলোতে শিশুদের জন্য বিনামূল্যে টিকেট সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে। মেলার সৌন্দর্য্য বিকাশের জন্য পদ্মা সেতুর আদলে আকর্ষণীয় তোরণ, দৃষ্টিনন্দন ফোয়ারা, সুউচ্চ টাওয়ার, মেলার বাহিরাঙ্গনে আলোকসজ্জ্বার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেলার সার্বিক কর্মকা- সঠিকভাবে পরিচালনার জন্য সার্বক্ষণিকভাবে মেলা কার্যালয় সচল থাকবে।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…