খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সানমার, ইউনুছ ও ফিনলে মার্কেটে র‌্যাবের হানা : ৩৩৩টি মোবাইল জব্দ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯, ৬:২৬ অপরাহ্ণ
সানমার, ইউনুছ ও ফিনলে মার্কেটে র‌্যাবের হানা : ৩৩৩টি মোবাইল জব্দ

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে নামী দামী ব্র্যান্ডের মোবাইল ফোন আমদানি করে বিক্রির অভিযোগ পেয়ে নগরীর তিনটি অভিযাত মার্কেটে হানা দিয়েছে র‌্যাপিড অ্যকশন ব্যাটেলিয়ন র‌্যাব।

র‌্যাব জানিয়েছে গত ২১ ডিসেম্বর শনিবার দুপুর থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত নগরীর পাচঁলাইশ ও খুলশী থানাধীন সানমার ওশান সিটি, ইউনুছ সিটি সেন্টার ও ফিনলে স্কয়ার মার্কেটে এ অভিযান পরিচালিত হয়। এসব মার্কেটে কিছু অসাধু ব্যবসায়ি বিভিন্ন দেশ থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে বিভিন্ন নামী দামী ব্র্যান্ডের মোবাইল ফোন বিক্রয় করার প্রমাণ মেলে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমানকে সাথে নিয়ে বিটিআরসির উপ পরিচালক রোকসানা বেগমকে সমন্বয় করে র‌্যাবের এ অভিযানে ১৩টি প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ৩শ ৩৩টি নামী দামী বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন জব্দ করে পরে সকলের উপস্থিতিতে সেগুলো ধ্বংস করা হয়।

জরিমানা দেওয়া প্রতিষ্ঠান গুলোর মধ্যে সানমার ওশান সিটির বিশাল ইলেক্ট্রনিকসের মালিককে ৩০ হাজার, ফেমাস টেলিকম এবং জিএসএম ল্যাব” এর মালিককে ২০ হাজার, বেস্ট ওয়ান” এর মালিককে ২০ হাজার, ভিরাজ বাই সেল এক্সসেঞ্জ” এর মালিককে ১৫ হাজার এবং গেম স্টেশন” এর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ইউনুছ সিটি সেন্টার মার্কেটের এ্যাপহোয়েল” এর মালিককে ৩০ হাজার, পয়েন্ট” এর মালিককে ২০ হাজার, ইজি কল” এর মালিককে ২০ হাজার টাকা এবং ফিনলে স্কয়ার মার্কেটের ড্যাজেল” এর মালিককে ২০ হাজার, “সেলমার্ট” এর মালিককে ২০ হাজার আনবক্স” এর মালিককে ১৫ হাজার, গ্লোবাল মিডিয়া” এর মালিককে ১০ হাজার ও ইউনিক পয়েন্ট” এর মালিককে ১০ হাজার টাকা জরিমানাসহ মোট ২ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করে র‌্যাব।

উদ্ধার করা মোবাইলের মধ্যে ৩শ ১০টি এমআই/রেডমি/রিয়েলমি, ১ টি আইফোন, ১১ টি ওয়ান প্লাস, ১ টি নকিয়া, ১ টি ভিভো, ১ টি লেনোভো, ৭ টি হনর, ১ টি নোভা এবং ৩ টি স্মার্ট ঘড়ি রয়েছে বলে জানান র‌্যাব।

র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন বলেন, অসাধু কিছু ব্যবসায়ি চোরাচালানের মাধ্যমে মোবাইল এনে কমদানে বিক্রি করার ফলে একদিকে সরকার লক্ষ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে অন্যদিকে শুল্ক প্রদান করে মোবাইল আমদানী করা বৈধ ব্যবসায়ীরা মার্কেট থেকে আউট হয়ে যাচ্ছে।

এমন অভিযোগ পেয়ে র‌্যাবের গোয়েন্দা টিম নগরীর বিভিন্ন মার্কেটে নজরদারী বাড়ায়। গোপন সূত্রে এ তিনটি মার্কেটের কয়েকজন অসাধু ব্যবসায়িকে শনাক্ত করে অভিযান চালানো হয়।মোবাইল জব্দ

অভিযানে ১৩ টি প্রতিষ্ঠান থেকে শুল্ক ফাঁকি দেওয়া বিভিন্ন ব্রান্ডের ৩৩৩ টি স্মাট ফোন উদ্ধার করার পাশাপাশি এসব প্রতিষ্ঠানকে শুল্ক ফাঁকি দেওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৫ ধারায় জরিমানা আদায় করা হয়।

তিনি জানান, উদ্ধারকৃত মালামালগুলো অভিযানে অংশ নেওয়া সকল কর্মকর্তাদের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং আদায়কৃত জরিমানার টাকাগুলো সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…