খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মিরসরাইয়ে দরিদ্র গ্যারেজ মালিককে সর্বশান্ত করলো চোর, ৫ লাখ টাকা মূল্যের ব্যাটারী চুরি

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩, ৪:১৯ অপরাহ্ণ
মিরসরাইয়ে দরিদ্র গ্যারেজ মালিককে সর্বশান্ত করলো চোর, ৫ লাখ টাকা মূল্যের ব্যাটারী চুরি

মিরসরাই প্রতিনিধি:::মিরসরাইয়ের বারৈয়ারহাট পৌরবাজারে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে । চুরির ঘটনায় একটি অটোরিকশা গ্যারেজ থেকে ১০টি অটোরিকশার ৪০টি ব্যাটারী চুরি করে নিয়ে গেছে। যার বাজার মূল্য আনুমানিক ৫ লাখ টাকা। এতে সর্বশান্ত হয়েছেন ওই গ্যারেজের দরিদ্র মালিক।

শনিবার ( ২১ জানুয়ারি) ভোর ৪টার দিকে বারৈয়ারহাট পৌরসভা ৬ নং ওয়ার্ড শান্তিরহাট রোড় আবুল কালামের গ্যারেজে এই ঘটনা ঘটে।

গ্যারেজের মালিক আবুল কালাম জানান, শান্তির হাট রোড মহিউদ্দিন বাবুল (হাসা বাবুলের) বাড়ির সামনে তার গ্যারেজ। রাত ১টা পর্যন্ত তিনি গ্যারেজে ছিলেন। এর পর একটি বিয়ের অনুষ্ঠানে চলে গেলে ভোররাতের দিকে আনুমানিক ৪ থেকে ৬ জনের একটি সংঙ্গবদ্ধ চোরের দল গ্যারেজের তালা ভেঙ্গে ১০ টি অটোরিকশা থেকে ৪০টি ব্যাটারী চুরি করে নিয়ে যায়। গ্যারেজে এ সময় ১২ টি অটোরিকশা থাকলেও ২টি অটোরিকশার ব্যাটারী চুরি করতে ব্যার্থ হয়। প্রতিটি অটোরিকশায় ১২ ভোল্ট ২৯ প্লেটের ৪ টি করে ব্যাটারী ছিল। প্রতিটি ব্যাটারীর বাজার মূল্য ১৪ হাজার বলে জানা গেছে।

গ্যারেজের মালিক আবুল কালাম জানান, ব্যাটারী রিক্সা গ্যারেজের সামান্য ভাড়া দিয়ে তার সংসার চলতো। ব্যাটারী চুরি হওয়ায় অটোরিকশা চালক ও মালিকরা তার কাছ থেকে জরিমানা আদায় করতে চাপ দিচ্ছে। এতো টাকা আমি কোথায় পাবো। চুরির ঘটনায় জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ দেয়ার হয়েছে বলে জানান তিনি।

স্থানিয় ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন জানান, আমার ওয়ার্ডে একটি গ্যারেজ থেকে ১০টি ব্যাটারী রিক্সার ৪০ টি ব্যাটারী চুরির ঘটনা শুনেছি। গরিব মানুষটার জন্য আমার খারাপ লাগছে।

চুরির ঘটনায় আইনি পদক্ষেপ জানতে জোরারগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন এর ফোন নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…