খুঁজুন
, ,

রুদ্ধশ্বাস লড়াইয়ে বরিশালকে ফের হারাল সিলেট

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 24 January, 2023, 6:12 pm
রুদ্ধশ্বাস লড়াইয়ে বরিশালকে ফের হারাল সিলেট

মিরপুর শেরেবাংলায় দেখা গেল আরো একটি উপভোগ্য ম্যাচ। চলতি টুর্নামেন্টের সেরা দুই দল সিলেট স্ট্রাইকার্স এবং ফরচুন বরিশালের লড়াই দেখতে গ্যালারি ছিল দর্শকে ভর্তি। ম্যাচের ফলাফল আসতে শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। রুদ্ধশ্বাস লড়াই শেষে মাত্র ২ রানের জয় তুলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। প্রথম দেখায় তারা বরিশালকে ৬ উইকেটে হারিয়েছিল।

রান তাড়ায় নেমে ঝোড়ো শুরু করেন বরিশালের দুই ওপেনার সাইফ হাসান ও ইব্রাহিম জাদরান। নিজের প্রথম ওভারের প্রথম বলেই উইকেট পেতে পারতেন মাশরাফি। তবে ব্যাকওয়ার্ড পয়েন্টে ইব্রাহিম জাদরানের দেওয়া সহজ ক্যাচ ছাড়েন জাকির হাসান। এর পরও দেখা গেছে সিলেট ফিল্ডারদের ক্যাচ মিসের মহড়া। অন্যদিকে শুরু থেকেই ব্যাট হাতে আগ্রাসী ছিলেন সাইফ হাসান। বিশেষ করে মাশরাফিকে বেদম পিটুনি হজম করতে হয়েছে। ১৯ বলে ৪ ছক্কায় ৩১ রান করা সাইফকে থামান তানজিম সাকিব। এই তরুণের দ্বিতীয় শিকার এনামুল হক বিজয় (৩)।

এরপর জমে ওঠে ইব্রাহিম আর সাকিবের জুটি। ৩৭ বলে ৪২ রান করা ইব্রাহিমকে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন রেজাউর। ভাঙে ৬১ রানের জুটি। রেজাউরের ওই ওভারের পঞ্চম বলেই সবচেয়ে বড় সাফল্য আসে। আরেকটি দুর্দান্ত ডেলিভারিতে উপড়ে যায় ১৮ বলে ৩ চার ১ ছক্কায় ২৯ রান করা সাকিব আল হাসানের অফ স্টাম্প। বরিশালের পঞ্চম উইকেটের পতন হয় করিম জানাতের বিদায়ে। ১২ বলে ২১ করা করিমকে কট অ্যান্ড বোল্ড করেন মোহাম্মদ আমির। ছক্কা মেরে রানের খাতা খোলেন মাহমুদউল্লাহ।

জয়ের জন্য শেষ ১২ বলে বরিশালের দরকার ছিল ২৩ রান। মোহাম্মদ আমিরের করা ১৯তম ওভারের প্রথম বলেই সীমানায় ক্যাচ দিয়ে ফেরেন মাহমুদউল্লাহ (৭)। শেষ ওভারে ১৫ রান প্রয়োজন ছিল। রেজাউরের করা প্রথম বলেই ক্যাচ দেন ইফতেখার (১৭)। পরের বলে দ্রুত সিঙ্গেল নিতে গিয়ে রান আউট মিরাজ (৭)। পঞ্চম বলে ছক্কা মারেন মোহাম্মদ ওয়াসিম। শেষ বলে দরকার হয় ৭ রানের। ওই বলে বাউন্ডারি এলে ২ রানের রুদ্ধশ্বাস জয় পায় সিলেট স্ট্রাইকার্স।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৩ রানের স্কোর গড়ে সিলেট। ব্যাট হাতে সিলেটের শুরুটা হয়েছিল খুবই বাজে। প্রথম ওভারে ১০ রান এলেও দ্বিতীয় ওভারেই তিন উইকেট হারায় দলটি। পাকিস্তানি পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের করা ওই ওভারে সাজঘরে ফিরে যান জাকির হাসান, তৌহিদ হৃদয় ও মুশফিকুর রহীম। এর মধ্যে ‘গোল্ডেন ডাক’ মেরেছেন জাকির ও মুশি।

এরপর দলকে টেনে তোলেন শান্ত ও টম মুর। চতুর্থ উইকেটে ৮১ রানের জুটি গড়েন দুজন। ৩০ বলে ৪০ রান করে মুর থামলেও অটল থাকেন শান্ত। পঞ্চম উইকেটে আরো ৬৮ রান যোগ করেন শান্ত ও থিসারা পেরেরা। ১৬ বলে ২১ রান করে বিদায় নেন লঙ্কান অলরাউন্ডারও। শান্ত ৬৬ বলে অপরাজিত ৮৯ রানের ইনিংস খেলে দলকে এনে দেন চ্যালেঞ্জিং স্কোর। শান্তর ইনিংসে ছিল ১১টি চার ও ১টি ছক্কা। ৩৪ রানে ৩ উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম।

Feb2
Feb2

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 23 July, 2026, 1:07 pm
র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বৃহস্পতিবার নতুন নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, সকালে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর অফিসে এই আনুষ্ঠানিকতা শেষ হয়।

তিনি বলেন, র‌্যাঙ্ক ব্যাজ পরানোর পর নতুন নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। ভাইস অ্যাডমিরাল মিজবাহ উল আজীম বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামসুল ইসলাম, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. শাহীনুর রহমান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিজবাহ উল আজীমকে গত ১৬ জুলাই ভাইস অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি দিয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্ব দেয় সরকার।

তিনি সর্বশেষ ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন। নৌবাহিনীর শীর্ষ পদে অ্যাডমিরাল এম নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হলেন।

রাজশাহী ক্যাডেট কলেজের সপ্তদশ ব্যাচের ছাত্র মিজবাহ উল আজীম ১৯৮৭ সালে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন পান।

চাকরি জীবনে তিনি ঢাকা ও চট্টগ্রাম নৌ অঞ্চলসহ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ডের নেতৃত্ব দিয়েছেন।

বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ডেন্টের দায়িত্বও তিনি পালন করেছেন।

জিয়া হত্যা মামলার আসামি মোজাফফর ট্রাইব্যুনালে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 23 July, 2026, 12:01 pm
জিয়া হত্যা মামলার আসামি মোজাফফর ট্রাইব্যুনালে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আলোচিত আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে তাকে ট্রাইব্যুনালে আনা হয়। এদিন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

প্রসিকিউশন জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে মোজাফফরের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি হয়। এরই ধারাবাহিকতায় তাকে আজ হাজির করার জন্য নির্দেশ দেন ট্রাইব্যুনাল। মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানোসহ জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করবে প্রসিকিউশন।

এর আগে, ২১ জুলাই জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মোজাফফরের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে আবেদন করে প্রসিকিউশন।

উল্লেখ্য, প্রায় ৪৫ বছর পলাতক থাকার পর গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে মোজাফফর হোসেনকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য গত ২১ জুলাই দিন ধার্য ছিল। ওই দিন আরও দুই মাস সময় চেয়েছে প্রসিকিউশন। কিন্তু মোজাফফরের সঙ্গে তার যোগসাজশের অভিযোগ থাকায় নতুন তারিখ দেননি আদালত। এজন্য তাকেও আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 23 July, 2026, 12:11 am
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেলে দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়েরের পাঠানো এক বিবৃতিতে এটি জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আজ বিকেল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানীর মিন্টু রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত ঘটনার বিষয়ে আলোচনা হয়। দলের সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ৬২ নং ধারা অনুযায়ী তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।

একই সঙ্গে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।