সীতাকুণ্ডে চক্রবাক ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে আমজাদ সভাপতি,সালাম সম্পাদক নির্বাচিত
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান চক্রবাক ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পুর্ণ হয়েছে। এতে
সভাপতি পদে আমজাদ হোসেন এবং সাধারণ সম্পাদক পদে আশরাফ উদ্দীন সালাম নির্বাচিন হয়েছেন।
বুধবার (২৫ ডিসেম্বর) উপজেলার সোনাইছড়ি ইউনিউনের দক্ষিণ ঘোড়ামরা এলাকায় চল্লিশ বছর পুরনো ঐতিহ্যবাহী চক্রবাক ক্লাবে দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
এই নির্বাচনকে কেন্দ্র করে পুরো এলাকায় মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। ১৭টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছে ৩৪ জন প্রার্থী।
প্রতিটা পদের বিপরীতে দুইয়ের অধিক প্রতিদ্বন্দ্বিতা করছে। সকাল ১০ টা থেকে বিরতিহীনভাবে বিকাল তিনটা পযর্ন্ত চলে ভোট গ্রহণ। সম্পন্ন গণতান্ত্রিক পদ্ধতিতে সচ্চ ব্যালেট বাক্সে উক্ত ভোট গ্রহণে নিজেরা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে সকলের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যায়। নির্বাচিত সদস্যরা আগামী ২০-২১ সালের কর্যক্রম পরিচালনা করবে।
এই ক্লাবের পৃষ্ঠপোষক সদস্য হিসেবে আছেন বর্তমান জেলা পরিষদের সদস্য আ.অ.ম দিলশাস, সাবেক এমপি আইনুল কামাল, মুক্তিযুদ্ধা মোহাম্মদ মোস্তফা কামাল, মুক্তিযুদ্ধা দিদারুল ইসলাম, মুক্তিযুদ্ধা মাহামুদুল হক, ফারুক কামাল।
এছাড়া আজীবন সদস্য হিসেবে আছেন প্রতিষ্টাতা সভাপতি সাবেক থানা বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম মাহামুদ ও প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক শাহাদাত আলী রতন।


আপনার মতামত লিখুন