সীতাকুণ্ডে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
সীতাকুণ্ড প্রতিনিধি: “স্মার্ট লাইফস্টক স্মার্ট বাংলাদেশ ” এই প্রতিপাদ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডে শুরু হয়েছে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা।
শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আশরাফুল আলম।
প্রদর্শনীতে ২৮ টি স্টলে খামারীরা গরু, ছাগল, বেড়া, হাঁস, মুরগি, কবুতরসহ বিভিন্ন প্রজাতির পাখি প্রদর্শন করা হয়। খামারীদের উদ্বুদ্ধ করা ও বেকার যুবকদের খামার তৈরির জন্য উৎসাহিত করার লক্ষ্যে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ প্রদর্শনীর আয়োজন করে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাহমিনা আরজুর সভাপতিত্বে ডাক্তার প্রিয়াঙ্কা চৌধুরী পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা নুরউদ্দিন রাশেদ, কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদের।
প্রদর্শনীতে অংশ নেয়া খামারীদের চারটি বিভাগে ভাগ করে পুরস্কৃত করা হয়।


আপনার মতামত লিখুন