খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

জামাত বিএনপির হাতে নিহত আওয়ামীলীগ নেতার কবরে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় যুবলীগ নেতা এলিট

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ৯:১২ অপরাহ্ণ
জামাত বিএনপির হাতে নিহত আওয়ামীলীগ নেতার কবরে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় যুবলীগ নেতা এলিট

মিরসরাই প্রতিনিধি:::বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট তার ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রাম মিরসরাই উপজেলায় দিনব্যাপি বি‌ভিন্ন জন‌হিতকর কা‌জে ব্যাস্ত ছি‌লেন।

শুক্রবার ১০ মার্চ সকাল থেকে সারাদিন ব্যা‌পি তিনি বি‌ভিন্ন কর্মসূ‌চি পালন ক‌রেন। কর্মসূ‌চির ম‌ধ্যে ছিল ২০০১ সাল পরবর্তী জামাত বিএন‌পির হা‌তে নিশংস হত্যার শিকার বি‌ভিন্ন‌ নেতাকর্মী এবং বর্ষীয়ান প্রয়াত আওয়ামী নেতাকর্মী‌দের কবর জিয়ারত ও শ্রদ্দা নি‌বেদন।

এছাড়া ত‌ি‌নি এলাকার সাধারণ মানুষের খোঁজ খবর নেন, ত্যাগী অবহেলিত সাবেক বর্তমান আওয়ামীলের নেতা কর্মীদের সা‌থে সৌজন‌্য সা‌ক্ষাত ও সাহায্যের হাত বাড়িয়ে দেন।

নিয়াজ মো‌র্শেদ এলিট জানান, ২০০১ সালে জামাত শিবিরের হাতে নিহত আওয়ামী লীগ নেতা আশরাফুল হক চৌধুরী মোর্শেদ কোম্পানি ও নিজাম সওদাগরের কবর, ৭ নং কাটাছরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সফল প্রয়াত সভাপতি হাজ্বী আবুল বশ‌রের কবর, বিশিষ্ট সমাজ সেবক ও যুবলীগ নেতা এইচ.এম.রাশেদুলের প্রয়াত পিতা মোস্তাফা সাহাব উদ্দিন ও তার ছোট ভাই ফখরুল করিম রায়হানের কবর, কাটাছরা বিশিষ্ট আলেমে দীন হযরত মাওলানা নজির আহমেদ সাহেবের কবর, সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের কবর জিয়ারত ক‌রেন। কবর জিয়ার‌তের মধ‌্যদি‌য়ে সক‌ল মরহু‌মের আত্মার মাগ‌ফেরাত কামন ক‌রেন ও মিরসরাই বাসী সহ বিশ্বের সকল মুসলমানদের জন্য দোয়া করেন।

এছাড়া তি‌নি বামন সুন্দর দারগা বাজার, ৭ নং কাটাছড়া, মহামায়া সহ বেশ ক‌য়েক‌টি ইউনিয়ন, বাজার ও গ্রাম প্রদ‌ক্ষিন ক‌রে আওয়ামীলীগ নেতাকর্মী‌দের সা‌থে সা‌থে সৌজন্য সাক্ষাত ও কুশল বি‌নিময় ক‌রেন। প্রয়াত ও নিহত আওয়ামী পরিবা‌রের সদস‌্যদের খবর‌ নেন।

এসময় তার সঙ্গী‌ হি‌সে‌বে মিরসরাই উপ‌জেলা ছাত্রলীগ, যুবল‌ীগ ও আওয়ামল‌ী‌গের দেড়শতা‌ধিক ‌নেতাকর্মী উপস্থীত ছি‌লেন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…